সর্বশেষ

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন ট্রাম্প!

Trump will recognize palestine as a stateWeb Popup (3)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে বাদ দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, মে মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরবে অনুষ্ঠিতব্য উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলনে এই ঘোষণা আসতে পারে।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সৌদি আরব সফরের অংশ। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা’ দেওয়ার কথা জানিয়েছিলেন, যা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। এবার সেই ঘোষণার সম্ভাব্য বিষয়বস্তু সামনে এলো।

শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে নিরাপত্তা ও সামরিক চুক্তি, প্রযুক্তি চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চুক্তি সহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। তবে, মূল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি। কূটনৈতিক সূত্র মতে, ট্রাম্পের এই ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে এবং আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিতে আগ্রহী হতে পারে।

সম্মেলনে অর্থনৈতিক চুক্তিগুলোও প্রাধান্য পাবে। উপসাগরীয় দেশগুলোর ওপর থেকে শুল্ক মওকুফের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্যান্য নেতারা এই সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup