সর্বশেষ

ইসরায়েলে ভয়াবহ দাবানল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

Israel declares state of emergency as wildfires rageWeb Popup (3)

ইসরায়েলের রাজধানী জেরুজালেম সংলগ্ন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দ্রুত বিস্তৃত এ আগুনের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ মে) একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যেমন দ্য ইন্ডিপেন্ডেন্ট ও জেরুজালেম পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) উদ্ধার সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল। শত শত বেসামরিক মানুষ এই আগুনের ঝুঁকিতে পড়েছেন। এমডিএ জানায়, এখন পর্যন্ত প্রায় ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগই ধোঁয়াজনিত শ্বাসকষ্টে ভুগছেন। সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।

দাবানলের সূত্রপাত হয়েছে ভয়াবহ তাপপ্রবাহ ও তীব্র বাতাসের কারণে, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে নেভে শালোম, বেকোয়া, তাওজ ও নাচশোন। এসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। মেসিলাত জিওন এলাকা থেকেও মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান সড়ক রুট ১-সহ আরও কয়েকটি রুট (৩, ৬৫, ৭০ ও ৮৫) বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ সবাইকে এ এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ৬৩টি অগ্নিনির্বাপক ইউনিট এবং ১১টি বিশেষায়িত বিমান কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ এক বিবৃতিতে বলেন, “আমরা একটি জাতীয় জরুরি অবস্থার সম্মুখীন। জীবন রক্ষায় আমাদের সব বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup