সর্বশেষ

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত শতাধিক

Huge explosion in iranWeb Popup (3)

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এ অঞ্চলে ঘটে যাওয়া দুর্ঘটনায় অন্তত ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইরানি সরকারি বার্তাসংস্থা ইরনা জানায়, দুর্ঘটনাস্থল শহীদ রাজী বন্দর, যা হোরমোজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। বন্দরটি হরমুজ প্রণালীর উত্তরে অবস্থিত এবং এটি বিশ্বের মোট তেল পরিবহণের পাঁচ ভাগের এক ভাগ নিয়ন্ত্রণ করে, ফলে এর গুরুত্ব অপরিসীম।

হোরমোজগানের বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকজাদেহ জানিয়েছেন, শনিবার শহীদ রাজী বন্দরের একটি ডকে বিস্ফোরণ ঘটে এবং এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসানজাদেহ বলেন, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত নয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বিস্ফোরণস্থল থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। ভিডিওগুলোতে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ির চিত্রও ধরা পড়েছে, যেখানে স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছিলেন।

আলজাজিরা জানায়, শহীদ রাজী বন্দর মূলত কনটেইনার পরিবহণের জন্য ব্যবহৃত হলেও সেখানে তেলের ট্যাংক এবং পেট্রলজাত রাসায়নিক পদার্থ সংরক্ষণের অবকাঠামোও রয়েছে, যা বিস্ফোরণের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup