সর্বশেষ

২০০ নার্স নেবে সৌদি আরব

২০০ নার্স নেবে সৌদি আরবProbashircityWebPopupUpdate

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাজিফা রিক্রুটমেন্ট সার্ভিসেস। গত ২৮ মার্চ প্রতিষ্ঠানটি সৌদি আরবে ‘স্টাফ নার্স’ পদে ২০০ কর্মী নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত ৯০ হাজার থেকে ১ লাখ ৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন নির্বাচিত প্রার্থীরা।

আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৩-৪৫ বছরের মধ্যে হতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম ২ বছরের। সাথে বিএসসি ডিগ্রি, হাসপাতাল এবং ক্লিনিকে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চিকিৎসা ভাতা, ওভারটাইম ভাতা ও ইনস্যুরেন্স সুবিধা দেওয়া হবে কর্মীকে।

আগামী ২৭ এপ্রিল পর্যন্ত নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate