Long Popup (2)
সর্বশেষ

ওমানে ঈদের ছুটি শেষে কাজে ফিরেছেন কর্মীরা

ওমানে ঈদের ছুটি শেষে কাজে ফিরেছেন কর্মীরাProbashircityWebPopupUpdate

ওমানে পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ হয়েছে শনিবার। রবিবার থেকে খুলেছে সব সরকারি-বেসরকারি অফিস। ঈদের আগে গত ২৭ মার্চ ছিল অফিস আদালতের শেষ কর্মদিবস। ২৮ মার্চ থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। ২৯ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণা করে ওমান সরকার। এদিন রাতে চাঁদ দেখা না যাওয়া টানা ৯ দিনের ছুটি মেলে কর্মীদের। গত ৩১ মার্চ সোমবার বাংলাদেশের সাথে ওমানেও ঈদুল ফিতর উদযাপিত হয়।

এবার ঈদের প্রথম দিনের মতো ছুটির দিনক্ষণ নিয়েও বেশ অস্পষ্টতার মধ্যে ছিলেন ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা। সেই অপেক্ষার পর্ব ফুরায় ২৯ মার্চ সন্ধ্যায়। এদিন ঈদের দিনের মত ছুটির সময়কাল নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা দেয় ওমান সরকার। শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী – প্রয়োজন বিবেচনায় ছুটির সময়ে যেসব কর্মী কাজে থাকতে বাধ্য হয়েছেন, তারা সেই দিনগুলোর জন্য আলাদা বেতন বা ক্ষতিপূরণ পেয়েছেন।

এ বছর ঈদুল ফিতরের ছুটির অস্পষ্টতায় মন্দের ভালোর ভাগ পড়েছিলো পর্যটন সংশ্লিষ্টদের। সময়ের বাঁধাধরায় ভ্রমণপিপাসুরা দেশের বাইরের গন্তব্যের চেয়ে দেশিয় স্পটগুলোকেই বেড়ানোর জন্য বেছে নিয়েছিলেন। জিসিসির দেশগুলি থেকেও উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী ওমানে এসেছিলেন ঈদ কাটাতে।

২০২৪ সালে ওমানে প্রায় চার মিলিয়ন পর্যটক এসেছিলেন। তবে পর্যটন শিল্প বিশেষজ্ঞদের মতে, ঈদের ছুটিতে এই বছর আরও বেশি সংখ্যক লোকের সমাগম ঘটেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate