Opens in a new tab
সর্বশেষ

লটারিতে ১ লাখ ৯০ হাজার দিরহাম জিতলেন দুই বাংলাদেশি

লটারিতে ১ লাখ ৯০ হাজার দিরহাম জিতলেন দুই বাংলাদেশিWeb Popup (3)

সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশি ও দুই ভারতীয় লটারিতে ২ লাখ ৮০ হাজার দিরহাম জিতেছেন। এরমধ্যে বাংলাদেশি প্রবাসী সোহেল আহমেদ আলাউদ্দিন জিতেছেন ১ লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকার সমান। অপর বাংলাদেশি সামিউল আলম আব্দুর রাজ্জাক জিতেছেন ৯০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩০ লাখ টাকার সমান।

৪০ বছর বয়সী সোহেল আহমেদ সালাউদ্দিন আমিরাতে ফলের দোকান চালান। তিনি দীর্ঘ ১৭ বছর দুবাইয়ে আছেন। গত আট বছর ধরেই লটারির টিকেট কিনছেন এই প্রবাসী। তিনি বলেন, “লটারিতে জয় অসাধারণ। আমি এই অর্থ দিয়ে ব্যবসা খোলার চিন্তা করছি। যা আমার স্বপ্ন। আমি বিগ টিকিটের লটারি কেনা অব্যাহত রাখব।”

অপরদিকে ৩০ লাখ টাকা জেতা সামিউল গত পাঁচবছর ধরে দুবাইয়ে আছেন। তিনি সেখানে যাওয়ার পর থেকেই লটারির টিকিট কিনছিলেন। তিনি জানিয়েছেন তারা ৩০ জনের গ্রুপ হয়ে টিকিট কেনেন। এখন এই অর্থ গ্রুপের সবার মাঝে ভাগ করে দেবেন। সামিউল বলেন, “লটারি জিতে আমি খুবই খুশি। আমার পরিকল্পনা হলো সবার মাঝে অর্থ ভাগ করে দেব। কারণ আমরা সবসময় একসঙ্গে টিকিট কিনেছি।

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা বিভিন্ন কোম্পানির লটারির টিকিট কিনে থাকেন। এতে প্রতি মাসেই কেউ না কেউ লটারি জিতে মুহূর্তের মধ্যে কোটিপতি হচ্ছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)