Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদিতে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যুProbashircityWebPopupUpdate

সৌদি আরবে নির্মাণ কাজ করার সময় ভবন থেকে নিচে পড়ে আহত এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সাত মাস পর সোমবার রাতে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সবুজ মিয়ার মৃত্যু হয়।

সবুজ মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে সৌদি পাড়ি জমান সবুজ। সেখানে ভালোই চলছিল প্রবাস জীবন। দেশের বাড়িতে তার স্ত্রী ও মেয়েসহ পরিবারে অন্য সদস্যরা রয়েছেন।

গত সাত মাস আগে একটি ভবন নির্মাণ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন সবুজ। পরে সহকর্মীরা তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চলছিল তার চিকিৎসা। সোমবার রাতে তার মৃত্যু হয়।

বাবা আব্দুল কাদির তার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

 

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate