Opens in a new tab
সর্বশেষ

অন্যায়ভাবে সন্তানকে সাজা দেওয়ার অভিযোগ, কুয়েতে সংবাদ সম্মেলন করলেন প্রবাসী

অন্যায়ভাবে সন্তানকে সাজা দেওয়ার অভিযোগ, কুয়েতে সংবাদ সম্মেলন করলেন প্রবাসীWeb Popup (3)

সন্তানের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক কুয়েত প্রবাসী। তার অভিযোগ, বিগত সরকারের আমলে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে যশোরে থাকা সন্তান মেহেদি হাসান রাজার ওপর আক্রমন করে।

পরে কিছু অসাধু পুলিশের সহায়তায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে আইনের অপব্যবহার করে যাবজ্জীবন সাজাও দেওয়া হয়। এসব অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাতে সালমিয়া ভোজন বাড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশী শেখ মো. ফজলুল করিম টুটুল।

এই প্রবাসী দীর্ঘ ৩৬ বছর ধরে কুয়েতে আছেন। সংবাদ সম্মেলনে তিনি মামলাটি মিথ্যা এবং দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে তা প্রত্যাহার করে পুনরায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

তিনি কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাছেও দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করতে আবেদন করেছেন। এর পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রবাসী কল্যাণ ডেক্স, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর অনুলিপি পাঠিয়েছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup