Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে ভিসার মেয়াদ শেষ হলেই সর্বনাশ!

SaudiProbashircityWebPopupUpdate

সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা প্রবাসীদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফিরতে সামান্য দেরি করলেও প্রবাসীদের বিশাল অঙ্কের জরিমানাসহ জেলের ঘানি টানতে হবে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল ইখবারিয়া টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নতুন আইন অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করলে একজন প্রবাসীকে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এর পাশাপাশি তাকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে এবং সাজা শেষে তাকে নিজ দেশে স্থায়ীভাবে পাঠিয়ে দেওয়া হবে।

আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে এই কড়া হুঁশিয়ারি জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবাইকে চলতি বছরের হজ মৌসুমের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলা এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এই নির্দেশনা যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দিয়ে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate