সর্বশেষ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলো ভারত

IndiyaCity ads Investment (1)

ভারত আগামীতে বাংলাদেশিদের জন্য আরও বেশি পরিমাণে ভিসা ইস্যু করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ তথ্য জানান।

বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে ভারতের অন্যতম বৃহৎ ভিসা কার্যক্রম পরিচালিত হয়। গত বছরের জুলাই-আগস্টের ঘটনার পর কিছুটা ধীরগতিতে থাকলেও এখন আবার ভিসা ইস্যুর হার বেড়েছে। আগামীতে এ হার আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ ভিসা ইস্যু করা হচ্ছে, তা বিশ্বের যেকোনো দেশের তুলনায় ভারতের অন্যতম বৃহৎ ভিসা কার্যক্রম। ৫ আগস্টের ঘটনার সময় নিরাপত্তা পরিস্থিতি কিছুটা প্রভাবিত হয়েছিল, যার ফলে ভিসা অফিসে জনবল পুনর্বিন্যাস করতে হয়েছিল। এখন পরিস্থিতি অনেক উন্নত, এবং কার্যক্রম দ্রুতগতিতে চলছে।

সীমান্ত পুশ-ইন প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্রসচিব বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া, যা যথাযথ নিয়মে সম্পন্ন হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, উভয় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা জরুরি।

সীমান্ত হত্যা প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেন, ভারত-বাংলাদেশের চার হাজার কিলোমিটারের দীর্ঘ সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক ও মানবপাচার রোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাজ করছে। তিনি জানান, সীমান্তে যেসব ঘটনা ঘটে, সেগুলো মূলত অননুমোদিত প্রবেশ ও নিরাপত্তাজনিত কারণে ঘটে থাকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup