
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ
বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এর ৫৪তম স্বাক্ষরকারী দেশ; যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ। ২০২০ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত আর্টেমিস অ্যাকর্ডস চুক্তিগুলো হলো একটি অ-বান্ধনযোগ্য বহুপাক্ষিক ব্যবস্থার একটি সিরিজ; যার লক্ষ্য হলো মহাকাশ অনুসন্ধানে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই সহযোগিতা। আজ বাংলাদেশ

ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা হবে ওমানে
ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে যাচ্ছে শনিবার। তবে ইরান বলছে, এটি ‘পরোক্ষ’ আলোচনা হবে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইরানের

ইসরাইলের ‘ফাইবার.কম’ অ্যাকাউন্ট ডিলিট করে ফ্রিল্যান্সারদের প্রতিবাদ
গত কয়েকদিন ধরেই অন্য যেকোনো সময়ের তুলনায় ফিলিস্তিন নিদের পক্ষে বিশ্বজুড়ে সমর্থন বেড়েই চলেছে। গত ৭ এপ্রিল বিশ্বজুড়ে ‘সলিডারিটি স্ট্রাইক’ পালন করা হয়। এই দিন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রেখে ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া হয়। এই তালিকায় বাদ যায় নি বাংলাদেশও। দেশের সর্ব স্তরের জনগন এই দিন ফিলিস্তিনিদের

যে কারণে ওমানের দিকে তাকিয়ে গোটা বিশ্ব
গোটা বিশ্বের নজর এখন ওমানের দিকে। সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর যে সম্ভাবনা দেখা দিয়েছে তা মীমাংসার গুরুদায়িত্ব নিয়েছে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশটি। আগামী শনিবার ওমানের মধ্যস্থতায় পরোক্ষ উচ্চ-স্তরের আলোচনার জন্য মিলিত হবে ইরান ও আমেরিকা। মঙ্গলবার এক এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ

আটকের ৬ ঘণ্টা পর বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ডালিম কুমার রায় (৩২) নামে এক বাংলাদেশি নাগরিককে ছয় ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ওই যুবককে বিজিবির হিলি আইসিপি কমান্ডার সুবেদার শাহাদাৎ

ভারতীয় সিনেমা প্রচারে নিষেধাজ্ঞা দিল ওমান
উগ্রবাদী ও পাকিস্তান বিরোধী আখ্যা দিয়ে ভারতীয় একটি সিনেমা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে ওমান। ভারতবর্ষ ও পাশ্চাত্যে ব্যাপক সাড়া ফেলে দেওয়া বলিউডের সেই সিনেমার নাম ‘দ্য ডিপ্লোম্যাট’। সিনেমাটি ওমানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও নিষিদ্ধ হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের

অবৈধ অভিবাসীদের দিনে ৯৯৮ ডলার জরিমানার পরিকল্পনা ট্রাম্পের
যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত যাওয়ার আদেশ না মানলে অবৈধ অভিবাসীদের প্রতিদিন ৯৯৮ ডলার (প্রায় ১ লাখ ১০ হাজার টাকা) জরিমানা এবং জরিমানা না দিলে সম্পত্তি বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। ১৯৯৬ সালের একটি আইন ব্যবহার করে এই জরিমানা

প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলায় যুবককে পিটিয়ে হত্যা
বগুড়ার শেরপুরে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলা, সুসম্পর্ক স্থাপন ও যাতায়াতের কারণে কাবিল উদ্দিন (৩৪) নামে এক যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি স্থানীয়পাড়ায় এ ঘটনা ঘটে। মারপিটের পর ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যাওয়ার পর

পুলিশের সামনে প্রবাসীর ছেলেকে অপহরণের দাবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের মালুর নিজ বাড়িতে পুলিশের উপস্থিতিতেই সৌদি আরবপ্রবাসী ব্যবসায়ী শহিদুল ইসলাম মালুর ছেলে রিফাত মিয়া (১৯)কে অপহরণ করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। নিজেদের ‘ডিজিএফআই’র সদস্য পরিচয় দিয়ে তারা রিফাতকে তুলে নিয়ে যায় এবং পরদিন পরিবারের কাছ থেকে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করে। চাঞ্চল্যকর এই ঘটনা

“ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল হাসিনা”
ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যা ও সামরিক আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী






