
‘আল্লাহ কেন মোক নেয় না’, সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ
জীবনের পড়ন্ত বেলায় এসে যাঁদের সবচেয়ে বেশি যত্ন আর ভালোবাসা পাওয়ার কথা, সেই সন্তানদের কাছেই চরম অবহেলার শিকার হয়েছেন আশির্ধ্ব বয়সী আজিজুর রহমান। পক্ষাঘাতগ্রস্ত শরীর নিয়ে তাঁকে এখন দিন কাটাতে হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কিসামত মালভাঙ্গা মৌজার চড়াইপট্টি এলাকায়, ওয়াপদা বাঁধের খাসজমির ওপর তোলা একটি ছোট্ট টিনের ঘরে।

ইসরায়েলের কাছ থেকে আমিরাতের অস্ত্র কেনার গোপন নথি ফাঁস!
ইসরায়েলের শীর্ষস্থানীয় অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের কিছু অতি গোপনীয় অভ্যন্তরীণ নথি সম্প্রতি ফাঁস হয়েছে। এসব নথিতে দেখা যায়, সংযুক্ত আরব আমিরাতের কাছে বেশ কয়েকটি অত্যাধুনিক কৌশলগত ড্রোন বিক্রির বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। মূলত উপসাগরীয় দেশটিকে কেন্দ্র করে ইসরায়েলি উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহের একটি বৃহৎ প্যাকেজেরই অংশ ছিল

ওমানের সঙ্গে আলোচনা চলছে ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়
ডোনাল্ড ট্রাম্পের দাবির কড়া জবাব দিয়ে ইরান স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা হচ্ছে না। তবে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় নির্বিঘ্ন করতে ওমানের সঙ্গে একটি অস্থায়ী নৌপথ তৈরির বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দ্য গার্ডিয়ানকে দেওয়া এক

রাশিয়ার ব্যস্ত সৈকতে ড্রোন বিধ্বস্ত হয়ে নিহত ৭, আহত ৪০
রাশিয়ার দক্ষিণাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। মঙ্গলবার ক্রাসনোদর অঞ্চলের আরখিপো-ওসিপোভকা গ্রামের কাছে জনপ্রিয় ওই পর্যটনকেন্দ্রে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় সৈকতে ও সাগরের পানিতে অসংখ্য পর্যটকের ভিড় ছিল।

সৌদিতে ধরপাকড় অভিযান, প্রবাসী বাংলাদেশিদের জন্য কতটা উদ্বেগের?
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে জোরদার করা হয়েছে সাঁড়াশি অভিযান। গত কয়েক মাসে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক এসব অভিযানে অন্তত ৪০ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছেন। সর্বশেষ গত জুলাই মাসের শেষ সপ্তাহে সাড়ে ১২ হাজারের

‘ক্ষমা চাওয়ায়’ ইউক্রেনের ৩ স্থানে হামলার পরিকল্পনা বাতিল করল ইরান!
ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল ইরান। তবে শেষ মুহূর্তে কিয়েভ ‘ক্ষমা চাওয়ায়’ সেই পরিকল্পনা থেকে সরে এসেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (৩ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে

ওমানের সালালায় যাচ্ছে দূতাবাসের টিম
ওমানের সালালাহ ও এর পার্শ্ববর্তী এলাকায় সেবা দিতে বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। আগামী ৬ থেকে ৯ আগস্ট পর্যন্ত সালালাহ’র হামদান প্লাজা হোটেলে এই সেবা কার্যক্রম চলবে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬, ৭ এবং ৮ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ৯ আগস্ট

হুথিদের ভয়ে গতিপথ বদলালো সৌদির ৬ সুপারট্যাংকার
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার হুমকির মুখে এডেন উপসাগর ও লোহিত সাগর এড়িয়ে নিজেদের গতিপথ পরিবর্তন করেছে সৌদি পতাকাবাহী ছয়টি সুপারট্যাঙ্কার। এশিয়া থেকে ফেরা বিশাল আকৃতির এই খালি জাহাজগুলো এখন পরিচিত রুট এড়িয়ে দক্ষিণ আফ্রিকা ঘুরে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। এলএসইজি ও মেরিনট্র্যাফিকের মতো জাহাজ-ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স

অসুস্থ প্রবাসীকে রাস্তায় ফেলে গেল পরিবার, চাকরির প্রস্তাব দিলো প্রবাসীর সিটি
টাঙ্গাইলের সখীপুরে ১২ বছর সৌদি আরবে হাড়ভাঙা খাটুনির পর অসুস্থ হয়ে ফেরা এক প্রবাসীকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে। ৪৯ বছর বয়সী ওই ভুক্তভোগীর নাম জামাল উদ্দিন। কিডনি জটিলতায় ভুগে দেশে ফেরার পর গত শনিবার রাতে কালমেঘা এলাকায় তাঁকে ফেলে যাওয়া হয়। পরে বৃষ্টিতে ভেজা মানবেতর

ওমানের নতুন ভিসা তালিকায় নেই বাংলাদেশ!
বিশ্বের প্রায় ১০০টি দেশের নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। তবে প্রকাশিত ১০০ দেশের তালিকায় প্রতিবেশী দেশ ভারতের নাম থাকলেও জায়গা হয়নি বাংলাদেশের। নতুন এই সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকেরা ১৪ দিনের জন্য বিনা খরচে ওমান ভ্রমণের সুযোগ পাবেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই






