
সরকারি সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (২১ এপ্রিল) কাতারের রাজধানী দোহার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ আমন্ত্রণে অধ্যাপক ইউনূসের এই সফর

ওমানের শুরা কাউন্সিলের চেয়ারম্যানের সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ওমানের শুরা কাউন্সিলের চেয়ারম্যান খালিদ হিলাল নাসের আল-মাওলির সাথে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম। বৃহস্পতিবার চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। সম্প্রতি আল বারাকাহ প্যালেসে ওমান সুলতানের কাছে নিজ পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত।

ঘুমিয়ে ঘুমিয়ে আয় করুন এই ৪টি স্মার্ট পদ্ধতিতে
অধিকাংশ ব্যবসায়ীর ধারণা, বছরে অতিরিক্ত $১০০,০০০ আয় করতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তবে এমন কিছু কৌশল রয়েছে যার মাধ্যমে একটি কার্যকর সিস্টেম তৈরি করে তুলনামূলক কম পরিশ্রমেও এই লক্ষ্য অর্জন করা সম্ভব। টেকসইভাবে আয় বৃদ্ধি করতে আগ্রহী ছোট ব্যবসার মালিকরা এখন গতানুগতিক কঠিন পরিশ্রমের পরিবর্তে নতুন কর্মপন্থা অবলম্বন করছেন।

ভবেশের মৃত্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের
দিনাজপুরে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুতে ভারত সরকারের দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। শনিবার (১৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, ভারত সরকারের এমন মন্তব্য দুঃখজনক। তিনি বলেন, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হিন্দু সংখ্যালঘুদের ওপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতার’ অংশ হিসেবে উল্লেখ

নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতি
ইরাকের তরুণ প্রোগ্রামার মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী ছাত্র তার ব্যতিক্রমী প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে নাসার কাছ থেকে বিশেষ স্বীকৃতি লাভ করেছেন। মাত্র ১১ বছর বয়সে প্রোগ্রামিংয়ের জগতে পা

ঢাকায় আসছেন সৌদির পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক
বাংলাদেশি হজযাত্রীদের হজযাত্রা আরও সহজ ও সুশৃঙ্খল করতে সৌদি আরবের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন সংক্রান্ত আলোচনার উদ্দেশ্যে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ রোববার রাতে ঢাকায় পৌঁছাবে। ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া এক কূটনৈতিক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, সৌদি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে বিশেষ একটি

ভাত খাওয়ার সময় প্রবাসীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজান উপজেলায় ভাত খাওয়ার সময় গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মানিক আবদুল্লাহ (৩৬)। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারি কলোনির একটি বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতের খাবারের সময় ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী দল

‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকৃতি, ভারতে মুসলিম কিশোরের ওপর হামলা
ভারতে উত্তর প্রদেশের কানপুর জেলার সারসৌল এলাকায় সম্প্রতি একটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, সেখানে ১৩ বছর বয়সী এক মুসলিম কিশোরকে “জয় শ্রী রাম” স্লোগান দিতে অস্বীকার করায় কয়েকজন সমবয়সী ছেলে প্রথমে হেনস্তা করে এবং পরবর্তীতে কাঁচের বোতল দিয়ে আঘাত করে গুরুতরভাবে জখম করে। সংবাদমাধ্যম মুসলিম মিররের শনিবারের এক প্রতিবেদন

প্রবাসী স্থায়ী সমাধান নয়, খেলোয়াড় তৈরি করতে হবে: ক্রীড়া উপদেষ্টা
জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি এক নির্দেশনায় জানিয়েছে, বিভিন্ন দেশে ভালো খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদদের খুঁজে বের করে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হবে। তবে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মনে করেন, কেবল বিদেশি খেলোয়াড় এনে জাতীয় দলকে শক্তিশালী করা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়।

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী কর্মীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়
মালয়েশিয়ার পেরাকে অবস্থিত ওয়াই টি ওয়াই নামক একটি স্বনামধন্য গ্লাভস উৎপাদনকারী কোম্পানির পেরাক শাখা পরিদর্শন করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। শনিবারের এই পরিদর্শনে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তুয়ান সৈয়দ আলী আল জেফরি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা হাইকমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান। পরিদর্শনকালে হাইকমিশনার মো. শামীম আহসান কোম্পানির ব্যবস্থাপনা কার্যক্রম






