
নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা
লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক অবসান ঘটেছিল আগেই। ২০২৬ বিশ্বকাপের পর ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানান এই ফুটবল জাদুকর। ফুটবলের এই মহানায়কের বিদায়ের পর আলবিসেলেস্তেদের নেতৃত্ব কার কাঁধে উঠবে, তা নিয়ে ক্রীড়াঙ্গনে ছিল তুমুল আলোচনা। অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে রক্ষণভাগের বিশ্বস্ত

রানওয়ে থেকে ছিটকে পড়ল ৫৬ বছরের পুরোনো বিমান
উড্ডয়ন বা অবতরণের কোনো এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ভয়াবহভাবে ছিটকে পড়েছে ট্রান্স এয়ার কার্গো সার্ভিসের একটি বিশাল বিমান। ৫৬ বছরের পুরোনো ডিসি-৮ মডেলের এই কার্গো বিমানটি ছিটকে গিয়ে কঙ্গোর কিনশাসা-এনদিলি বিমানবন্দরের পাশের ঘাসযুক্ত প্রান্তরে আটকে পড়ে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির ইঞ্জিন মাটির অত্যন্ত কাছাকাছি চলে

দেশে ফেরার আনন্দের মধ্যেই সৌদিতে প্রবাসীর মৃত্যু
দীর্ঘ ২৭ বছরের প্রবাসজীবন শেষে সৌদি থেকে দেশে ফেরার আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। দুই মাস ১৪ দিনের ছুটিতে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের ছবি ছোট ভাইকে পাঠিয়েছিলেন সুনামগঞ্জের মো. আমিন উদ্দিন। সিলেট বিমানবন্দরে তাকে বরণ করার সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল পরিবার। কিন্তু টিকিট পাঠানোর মাত্র তিন ঘণ্টা পরই খবর

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউতে অবস্থিত মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের গ্যাস রাইজারে এই আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা

অনলাইনে অর্ডার করলো অ্যান্ড্রয়েড ডিভাইস, পার্সেল খুলে পেলো গরুর গোবর
অনলাইনে পছন্দের পণ্য অর্ডার করে প্রতারণার শিকার হওয়ার ঘটনা নতুন নয়। তবে এবার ভারতের এক বাসিন্দা যা পেলেন, তা রীতিমতো অবাক করার মতো। স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসের বদলে পার্সেলের বাক্সে ভরে তাঁকে পাঠানো হয়েছে গোবরের সার! ভারতের দানকৌর থানা এলাকার বাসিন্দা আকাশ নগর নামের এক যুবক এমন অভিনব অনলাইন জালিয়াতির

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান: শামা ওবায়েদ
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। যার মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। শামা ওবায়েদ বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের কথা হয়েছে। দেশটি

ওমানে প্রবাসীদের জন্য সুখবর!
ওমানের শ্রম মন্ত্রণালয় দেশটিতে কর্মরত সব মানুষের জন্য একটি নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তারা ‘জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কৌশল’ বা ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বাস্তবায়নের কথা জানিয়েছে। ‘ওমান ভিশন ২০৪০’-এর লক্ষ্যকে সামনে রেখে এই দীর্ঘমেয়াদি

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ইমাম আটক
লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জাহিদুল ইসলাম (৩৬) নামের এক মসজিদ ইমামকে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়ক এলাকার ‘মাসুদ ভিলা’ থেকে তাঁদের আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। অভিযুক্ত জাহিদুল

২৬ বছর আগের মামলায় কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ
কিশোরগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুন ও ডাকাতির মামলায় উচ্চ আদালতের দেওয়া ১০ বছরের সাজা মাথায় নিয়ে অবশেষে কারাগারে গেছেন ১০৪ বছর বয়সী বৃদ্ধ নুর মোহাম্মদ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন তিনি। তবে আদালত তাঁর জামিন

ভাতিজির শখ পূরণে প্রায় ৪ কোটি টাকার বিরল বাজপাখি কিনে উপহার দিলেন কাকা!
ভাতিজির দীর্ঘদিনের শখ পূরণে নিলাম থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের একটি বিরল প্রজাতির বাজপাখি কিনে উপহার দিয়েছেন এক ব্যক্তি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহণ প্রদর্শনী’ বা এডিআইএইচইএক্স-২০২৬ চলাকালে এই অভাবনীয় ঘটনাটি ঘটে। শাইখা আল মনসুরি নামের এক কিশোরী তার কাকার কাছ থেকে বহুমূল্যবান





