
অঝোরে কাঁদলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সাধারণত দেখা যায় কঠোর এবং একচ্ছত্র শাসকের ভূমিকায়। তবে সম্প্রতি তিনি ধরা দিলেন এক ভিন্ন রূপে। রাশিয়ায় যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কিমকে অঝোরে কাঁদতে দেখা গেছে। মঙ্গলবার (১ জুলাই) দ্য টেলিগ্রাফ ও ইয়াহু নিউজ এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে

ওমানে পুরাতন মাস্কাট বিমানবন্দরকে রূপান্তরের পরিকল্পনা
ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) পুরাতন মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকভাবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। ঐতিহাসিক এই স্থাপনাটিকে নতুন করে সাজিয়ে পর্যটন, বাণিজ্য, অবসর ও সংস্কৃতির মিলনস্থলে পরিণত করতে চায় কর্তৃপক্ষ। প্রস্তাবিত প্রকল্পের আওতায় বিমানবন্দর এলাকায় গড়ে তোলা হবে একটি বিমান চলাচলবিষয়ক জাদুঘর, আধুনিক শপিং মল, বিভিন্ন রেস্তোরাঁ ও নানা ধরনের

ইসরায়েলের সাথে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, নতুন আইন ইরান
ইরানে ইসরায়েল ও অন্যান্য ‘শত্রু’ দেশের সঙ্গে সহযোগিতা বা যোগাযোগ রক্ষা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। দেশটির সংসদ মঙ্গলবার (১ জুলাই) এ বিষয়ে একটি কঠোর আইন পাস করেছে। নতুন আইন অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগ থাকলে এর শাস্তি হবে মৃত্যুদণ্ড। এ আইনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা

২০২৫ সালের হজ আয়োজনে ছিল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার
চলতি বছর বিশ্বের ১৩০টিরও বেশি দেশ থেকে প্রায় ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হাজি হজ পালনের জন্য সৌদি আরবে আগমন করেন। এত বিপুল সংখ্যক হাজির সেবা নিশ্চিত করতে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এবং এটিকে এখন পর্যন্ত সবচেয়ে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিকভাবে সমন্বিত হজ হিসেবে ঘোষণা করেছে।

আফ্রিকার শীর্ষ ধনীর দাফন সৌদি আরবে
আফ্রিকার অন্যতম ধনী ও নাইজেরিয়ার খ্যাতনামা ব্যবসায়ী আমিনু দন্তাতা আর নেই। শনিবার (২৯ জুন) সংযুক্ত আরব আমিরাতে ৯৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি তিন স্ত্রী, ২১ সন্তান ও ১২১ জন নাতি-নাতনি রেখে গেছেন। তার দাফন সম্পন্ন হবে ইসলামের পবিত্র শহর মদিনায়, যেখানে তিনি দাফনের ইচ্ছা

ভারতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত
ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সিগাচি কেমিক্যালস নামক একটি কারখানায়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কারখানাটিতে প্রায় ৯০ জন শ্রমিক কর্মরত ছিলেন। বিস্ফোরণে ছাদ

সৌদি আরবে আজীবন থাকতে চান রোনালদো
বিশ্ব ফুটবলে যখন গুঞ্জন চলছিল যে, পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফিরবেন, তখন তিনি নিজেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করে জানালেন, সৌদি আরবেই তিনি থেকে যেতে চান এবং এখানেই নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখতে চান। আল নাসরের

স্ত্রীকে ডিভোর্স দিয়ে ওমান প্রবাসীর একি কান্ড
ময়মনসিংহ নগরীতে পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে নগরের গুলকীবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেনবাড়ি এলাকার বাসিন্দা ও ওমানপ্রবাসী রাকিবুল করিম (৫০) এবং তার সাবেক স্ত্রী রওশন আক্তার (৪২)। পুলিশ সূত্রে জানা গেছে, গুলকীবাড়ি এলাকায় মেয়েকে নিয়ে

এবার প্রায় ৫ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে ইতালি
ইতালি সরকার ঘোষণা করেছে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করা হবে। দেশটির ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সোমবার (১ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে ইতালির মন্ত্রিসভা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪

ফের ভারতগামী বিমানে মিলল জীবন্ত সাপ
মুম্বাই বিমানবন্দরে ফের মিলল জীবন্ত সাপ। থাইল্যান্ড থেকে আগত এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন প্রজাতির ১৬টি জীবন্ত সাপ জব্দ করেছে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ। চলতি জুন মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। এতে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্র নিয়ে উদ্বেগ বাড়ছে। রোববার (২৯ জুন) মুম্বাই বিমানবন্দরে ওই যাত্রীকে আটক করা হয়।






