সর্বশেষ

বাঁচতে চাইলে এ মুহূর্তে রাশিয়ার উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ

Order to leave russian coast immediately if you want to surviveProbashircityWebPopupUpdate

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে কিছু এলাকায় সুনামির প্রথম ঢেউ আছড়ে পড়েছে, যার উচ্চতা ছিল ৩-৪ মিটার পর্যন্ত। জাপানেও সুনামির প্রভাব অনুভূত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা ও স্থানীয় সংবাদমাধ্যম।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, আভাচা উপসাগরের উপকূলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্যমতে, কম্পনের গভীরতা ছিল মাত্র ১৯.৩ কিলোমিটার, যা একে অগভীর ও আরও বিপজ্জনক করে তোলে।

ভূমিকম্পে ইতোমধ্যে উপকূলীয় কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ। তিনি বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার এবং জরুরি ঘোষণার প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সুনামির আশঙ্কায় জাপানও উচ্চ সতর্কতা বজায় রেখেছে। দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা এনএইচকে বারবার প্রচার করছে, “দয়া করে দ্রুত সরে যান এবং নিরাপদ, উঁচু স্থানে আশ্রয় নিন।” বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরবর্তী আফটারশক আরও ভয়াবহ হতে পারে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

রাশিয়ার জরুরি বিভাগ জানিয়েছে, উপকূলীয় অঞ্চলগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। ভূমিকম্পের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate