
যুক্তরাষ্ট্রে নেমে এসেছে আল্লাহর গজব! বহু মানুষের মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে শীতকালীন ঝড়ে বহু মানুষ মারা গেছে এবং ঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে। এর মধ্যেই এবার দেশটির দিকে ধেয়ে আসছে ভয়াবহ তুষারঝড়, যাকে আবহাওয়াবিদরা শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ হিসেবে চিহ্নিত করেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটির দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে এই ঝড় আঘাত হানতে পারে

ইরানে কবে হামলা হতে পারে, মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়েছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজিয়ে ইরানে সামরিক হামলার সুনির্দিষ্ট সময়সীমা চূড়ান্ত করেছে ওয়াশিংটন। মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী মিত্র দেশের নেতৃত্বকে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন পেলে রোববার(১ ফেব্রুয়ারি) থেকেই এই অভিযান শুরু হতে পারে। শনিবার(৩১ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র্যাবের অভিযানে ২০ দালাল আটক
কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ২০ জন দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব–১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়েরের নেতৃত্বে এ অভিযান চালায়। এ সময় দালালচক্রের ২০ জন সদস্যকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে

সৌদিতে বেতন না পেয়ে প্রকাশ্যে গলায় ছুরি চালালেন প্রবাসী!
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওতে এক প্রবাসী শ্রমিককে চরম মানসিক সংকটে নিজের গলায় ছুরি চালাতে দেখা যায়। পাশে থাকা আরেকজন তাকে থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হলেও, ফেসবুকসহ বিভিন্ন

ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টের স্পিকার এ ঘোষণা দেন। ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠন ঘোষণার পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসীর তকমা দিয়েছে তেহরান। স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিপ্লবী গার্ডের পোশাক পরে এক ভিডিও বার্তায় বলেন, “বিপ্লবী

কুয়েতে সামার লিগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রবাসী বাংলাদেশিরা
কুয়েতে সামার লিগ ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভারতসহ এশিয়ার একাধিক দেশকে হারিয়ে শিরোপা জিতেছে প্রবাসী বাংলাদেশিদের দল বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সামার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। দীর্ঘ তিন মাসের খেলা শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শুক্রবার (৩০ জানুয়ারি)। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

ইন্দোনেশিয়ায় বিয়ে করে অবৈধ পথে ফিরলেন নৌকায়, মালয়েশিয়ায় বাংলাদেশি আটক
ইন্দোনেশিয়া থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের সময় ‘পম-পম’ বোট থেকে এক বাংলাদেশিসহ ৮০ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (মেরিটাইম মালয়েশিয়া)। শুক্রবার (৩০ জানুয়ারি) চালানো অভিযানে সবচেয়ে বেশি আলোচনায় আসে ৩১ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের স্বীকারোক্তি। আটক যুবক জানান, তিনি টানা আট বছর ধরে মালয়েশিয়ার একটি খাদ্য কারখানায়

প্রবাসীদের জরুরি বার্তা দিল ওমান পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভুয়া জরিমানার বার্তাকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে রয়্যাল ওমান পুলিশ। সম্প্রতি বিভিন্ন নম্বর থেকে পাঠানো কিছু বার্তায় ট্রাফিক বা অন্যান্য জরিমানার কথা উল্লেখ করে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এসব বার্তায় সময়সীমা পার হলে

যৌন অপরাধী এপস্টেইন ফাইলে মোদির নাম
যৌন অপরাধী এপস্টেইন এর সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর মাধ্যমে দেশটির সরকারের দিক থেকে এ বিষয়ে সবচেয়ে বড় সংখ্যায় নথি প্রকাশ করা হলো। এপস্টেইন সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। প্রকাশ

ইরানে একইদিনে দুই শহরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫
ইরানে একইদিনে পৃথক দুই শহরে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর আব্বাসে বিস্ফোরণের পর ওইদিনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আরেক শহর আহভাজেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সবশেষ ঘটনায় ৪ জন নিহত হয়। স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গ্যাস লিক থেকেই এসব






