সর্বশেষ

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ২০ দালাল আটক

20 brokers arrested in RAB raid at Kishoreganj passport officeWeb Popup (3)

কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ২০ জন দালালকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত র‍্যাব–১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র‍্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়েরের নেতৃত্বে এ অভিযান চালায়।

Tan

এ সময় দালালচক্রের ২০ জন সদস্যকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

Untitled 1

অভিযান চলাকালে র‍্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি দালালচক্র সক্রিয় ছিল। তারা সাধারণ পাসপোর্ট প্রত্যাশীদের নানা প্রলোভন দেখিয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিত এবং পাসপোর্ট অফিসের ভেতরে ও বাইরে অবস্থান করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছিল। দালালমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup