
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
নিজের পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি স্বপদে বহাল আছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্র পরিচালনার কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তাঁর প্রশাসনের সঙ্গে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতৃত্বের কোনো ধরনের মতবিরোধ থাকার দাবিও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে,

ওমানের সঙ্গে চুক্তি হলেও সাথে সাথেই হরমুজ খোলা হবে না : ইরান
হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে কোনো সমঝোতা হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখনই খুলে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। ওই সূত্রের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়মকানুন নিয়ে কেবল তেহরান ও

মালদ্বীপে ৮ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
জীবিকার তাগিদে প্রতিবছর হাজারো বাংলাদেশি পাড়ি জমান দ্বীপরাষ্ট্র মালদ্বীপে। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে অনেকেই ফিরছেন লাশ হয়ে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে মালদ্বীপে স্ট্রোক, হৃদরোগ, দুর্ঘটনা ও আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনায় আটজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের বয়সের পরিসংখ্যান বেশ উদ্বেগজনক, যাঁদের অধিকাংশই

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার
বিএনপির চেয়ারপারসন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার

স্ত্রীর নির্মমতা: সেই প্রবাসীকে চাঁদা তুলে চিকিৎসার উদ্যোগ
টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ এক সৌদিফেরত ব্যক্তিকে গভীর রাতে গ্রামের রাস্তায় ফেলে রেখে যাওয়ার অমানবিক অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত শনিবার রাতের এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন সকালে বৃষ্টি শুরু হলে অসহায় ওই ব্যক্তিকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন তাঁর ভাতিজি

দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) ভোরে শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত জেবেল আলি শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় এই বিস্ফোরণগুলো ঘটে। ঘটনার পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক

আমার আর কোনও উপায় নেই: ট্রাম্প
পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চলমান সমঝোতা ভেস্তে গেলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালি খুব দ্রুত খুলে না দিলে ইরানকে ভয়াবহ হামলার মুখে

শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী
সংঘাত, বিভাজন ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় দেশবাসীর প্রতি তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী কেবল একটি বাক্যেই তাঁর প্রত্যাশার কথা

পৃথিবীর দিকে আসছে বিধ্বংসী বস্তু, পারমাণবিক বোমা দিয়ে করা হবে ধ্বংস!
পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো বিধ্বংসী গ্রহাণুর ভয়াবহ সংঘর্ষ এড়াতে সবচেয়ে কার্যকর পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাঁদের মতে, ধেয়ে আসা বিশাল আকারের কোনো গ্রহাণুর ভেতরে পারমাণবিক বিস্ফোরক পুঁতে বিস্ফোরণ ঘটানোই হতে পারে এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর সমাধান। মানবসভ্যতার জন্য সব সময়ই বড় ধরনের হুমকি তৈরি করে আসছে এসব

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা
যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের গালফ শোরস আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীর ব্যাগ থেকে দেশটির গৃহযুদ্ধের (সিভিল ওয়ার) সময়কার চুরি হওয়া পাঁচটি কামানের গোলা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এই অভাবনীয় ঘটনার কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ১৮ জুলাই বিমানবন্দরে যাত্রীদের লাগেজ তল্লাশির






