
ওমানে অবৈধ কর্মীদের জন্য শেষ সুযোগ: ৩১ জুলাইয়ের মধ্যে অবস্থান বৈধ করার আহ্বান
চাকরির বৈধতা সংশোধনের জন্য চলমান বিশেষ সুবিধার সময়সীমা ৩১ জুলাই ২০২৫-এ শেষ হবে বলে চূড়ান্তভাবে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। শ্রমিক, নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে এই সময়ের মধ্যে লেবার কার্ড (ভিসা) নবায়নসহ অন্যান্য বৈধতা সংশোধনের আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে দণ্ড বা জরিমানা ছাড়াই এসব

ফ্ল্যাটে পড়ে ছিল লাশ, ৭মাসেও টের পায়নি কেউ!
৭-৮ মাস আগে পৃথিবী ছেড়ে গেছে, কেউ জানেইনি… পাকিস্তানি মডেল হুমায়রা আসগারের মর্মান্তিক বিদায়! একজন মানুষ—যিনি মডেল ছিলেন, আলো ঝলমলে দুনিয়ার অংশ ছিলেন, তার জীবনের শেষটা এমন নিঃসঙ্গ আর ভয়াবহ হবে, কে ভাবতে পারে? সম্প্রতি পাকিস্তানের পুলিশ একটি ফ্ল্যাট থেকে তার ম-ৃ-ত দেহ উদ্ধার করে। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হলো—তিনি সম্ভবত

জুলাই গণহত্যা: সাবেক আইজিপি মামুনকে শর্তসাপেক্ষে ট্রাইব্যুনালের ক্ষমা
জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় শর্তসাপেক্ষে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত অনুযায়ী, তাকে নিজ ও সহকর্মীদের অপরাধের সত্য তথ্য আদালতে উপস্থাপন করতে হবে। নিরাপত্তাজনিত কারণে কারাগারে অন্যান্য বন্দিদের থেকে তাকে আলাদা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের লিখিত আদেশ শনিবার

রাষ্ট্রপতির উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এবং তাঁর সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সময় নেওয়া এই পদক্ষেপে কিউবার প্রতিরক্ষামন্ত্রী আলভারো লোপেজ মিয়েরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলবার্তো আলভারেজ কাসাসকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ
ইউরোপে অনিয়মিত অভিবাসনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও ব্যস্ত পথ হিসেবে আবারও সামনে এসেছে সেন্ট্রাল মেডিটেরেনিয়ান রুট। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্রন্টেক্সের চলতি বছরের (২০২৫) প্রথম ছয় মাসের প্রতিবেদনে দেখা গেছে, এই পথে অভিবাসন প্রবণতা বেড়েছে ১২ শতাংশ, যেখানে বাংলাদেশি নাগরিকরাই সংখ্যাগরিষ্ঠ। বিশেষ করে লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে প্রবেশকারীদের মধ্যে

যে কোনো দেশের ভিসা পেতে হোঁচট খাচ্ছেন বাংলাদেশিরা
বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ভিসা পেতে বাংলাদেশিদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। ভারতের চেন্নাইয়ে এশিয়ান কলেজ অব জার্নালিজমে ফুল স্কলারশিপে সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে সুযোগ পেলেও ভিসা না পাওয়ায় এখনো ক্লাসে যোগ দিতে পারেননি রিগ্যান মোর্শেদ (ছদ্মনাম)। গত ১১ জুন আবেদন করার পরও ভারতীয় ভিসা না পাওয়ায় তার মধ্যে স্কলারশিপ

ভিসায় নতুন ফি, বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত এক নতুন আইনে স্বাক্ষর করেছেন। এই আইনের আওতায় ২০২৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের অধিকাংশ নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রার্থীদের ২৫০ মার্কিন ডলার (প্রায় ৩০ হাজার টাকা) অতিরিক্ত ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’ গুনতে হবে। ফলে পর্যটন, শিক্ষার্থী ও কর্মসংস্থানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশিসহ অন্যান্য দেশের

বিমানে বোমার হুমকিতেও প্রেমিকাসহ ছেলের নেপালযাত্রা আটকাতে পারেননি মা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে বলে অচেনা একটি নম্বর থেকে ফোন আসায় নিরাপত্তা সতর্কতায় প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক না পাওয়ায় উড়োজাহাজটি নির্ধারিত গন্তব্যে যাত্রা করে। র্যাবের

মালয়েশিয়া প্রবাসীদের সুখবর দিলেন: পররাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সেবায় আরও কার্যকরী উদ্যোগ হিসেবে কুয়ালালামপুরের বাইরে জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবন পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। হাইকমিশনে পৌঁছালে তৌহিদ হোসেনকে ফুল

আমিরাতে ভিসা সমস্যায় চরম দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা
সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যারা দেশটির অন্যতম বড় শ্রমশক্তি হিসেবে বিবেচিত। বর্তমানে আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি শ্রমিক বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। এসব প্রবাসী রিয়েল এস্টেট, পর্যটন, সেবা খাতসহ বহু খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন। তবে সাম্প্রতিক





