
বাংলাদেশে দেড় লাখ মানুষকে আরব আমিরাত রাষ্ট্রদূতের সহায়তা
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি তার মানবিক উদ্যোগের মাধ্যমে দেশে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছেন। রাষ্ট্রদূতের তত্ত্বাবধান ও নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩৪ হাজার ৫৮০ পরিবার—অর্থাৎ প্রায় ১ লাখ ৫৫ হাজার মানুষ—সরাসরি উপকৃত হয়েছেন। কোভিড-পরবর্তী কঠিন সময়ে

ওমানি মুদ্রার আজকের রেট ( ১৩ জুলাই )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার ‘বিগ বস’ প্রতিযোগী
জনপ্রিয় টেলিভিশন তারকা ও ‘বিগ বস ১৬’-এর প্রতিযোগী আব্দু রোজিককে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) ভোর ৫টার দিকে বিমানবন্দরে নামার পরপরই তাকে আটক করে স্থানীয় কর্তৃপক্ষ। এই তথ্য নিশ্চিত করেছে আব্দুর ম্যানেজমেন্ট টিম। যদিও পুরো ঘটনা নিয়ে চুরির অভিযোগের গুঞ্জন ছড়ালেও, আব্দুর পক্ষ

প্রবাসীদের জন্য সুখবর, সরকারি খরচে ফিরবে লাশ!
দক্ষিণ কোরিয়ায় কর্মরত কোনো বাংলাদেশি নাগরিক মারা গেলে তার মরদেহ এখন থেকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানো হবে। এ ছাড়া প্রবাসীর বিএমইটি (BMET) কার্ড থাকলে, মৃত্যুর পর তার পরিবার সরকারের বীমা সুবিধা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ক্ষতিপূরণও পাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সরোয়ার

এমিরেটস এয়ারলাইন্সে বয়স্ক যাত্রীকে হয়রানির অভিযোগ
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ার না পেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছেন ৭১ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এমিরেটস এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটে এই ঘটনায় যাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অভিযোগ উঠেছে, বারবার অনুরোধের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সহায়তা করেনি। ভুক্তভোগী লাইলা হুসেইন

আমিরাতে কর্মস্থলে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মহিন উদ্দিন (৫০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের উত্তর গোপালঘাট্টা গ্রামের বাসিন্দা এবং নুরুল হকের ছেলে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে কর্মস্থলে হঠাৎ স্ট্রোক করলে তাকে তাৎক্ষণিকভাবে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে প্রেমিকার অনশন
ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে প্রেমের টানে প্রবাসীর বাড়ির আঙিনায় বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন এক তরুণী। প্রেমিকের প্রতারণার অভিযোগ এনে সোনিয়া জেসমিন নামে ওই প্রেমিকা বৃহস্পতিবার বিকেল থেকে অনড় অবস্থানে থাকেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, সদর উপজেলার

ভারতে বাংলাদেশিসহ ২৫ ভুয়া ‘সাধু’ আটক
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সাধুবেশে ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে প্রতারণার অভিযোগে বিশেষ অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। ‘অপারেশন কালনেমি’ নামে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেয় রাজ্যের রাজধানী দেহরাদুন পুলিশ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে ধর্মের অপব্যবহার রোধে

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, বিএনপি নেতাকে গাছে বাঁধল গ্রামবাসী
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর দেশগ্রাম এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয়রা। শুক্রবার (১১ জুলাই) রাত ২টার দিকে ওই নারীর ঘরে তাকে অবস্থানরত অবস্থায় ধরে ফেলেন এলাকাবাসী। পরে ভোররাত পর্যন্ত তাকে গাছে বেঁধে রাখা

মালয়েশিয়ায় শতাধিক পাসপোর্টসহ ৩ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধভাবে ওয়ার্ক পারমিট নবায়নের অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের কাছ থেকে ১৩০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিরা একটি অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিদেশি কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ভিজিট পাস বা পিএলকেএস নবায়নের কাজ করছিলেন।





