
সড়ক দুর্ঘটনার ১৩ দিন পর প্রবাসীর মৃত্যু; ভাইয়ের অভিযোগ পরিকল্পিত হত্যা
হাটহাজারীতে সাইফুদ্দিন রুবেল (৪৫) নামের এক দুবাই প্রবাসী সড়ক দুর্ঘটনার তেরো দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) বাদ আছর নিহতের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নিজ গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাত দুইটার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়

ওমানে ভুয়া সম্পত্তি বিক্রির নামে প্রতারণা, দুই প্রবাসী গ্রেপ্তার
ওমানের মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড দুজন মিশরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মার্কেটিং অ্যাপে ভুয়া ভাড়ার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। রয়্যাল ওমান পুলিশ (ROP) জানিয়েছে, এই দুই ব্যক্তি অবাস্তবভাবে কম মূল্যে আবাসিক, বাণিজ্যিক ও বিনোদনমূলক স্থাপনার বিজ্ঞাপন প্রচার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলতেন। ভুক্তভোগীদের বিশ্বাস

কম খরচে গোল্ডেন ভিসা দিচ্ছে যে দেশ
বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা মধ্যপ্রাচ্যের অভিবাসীদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এর প্রধান কারণ হলো কম খরচে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ এবং নমনীয় শর্ত। বাহরাইন সরকারের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে চালু হওয়া এই ভিসাটি বিশেষ করে মধ্যম শ্রেণির পেশাদার, বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য ডিজাইন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং

যে খাবারগুলোর স্বাদ নিতে লাগে পাসপোর্ট-ভিসা
বিশ্ববিখ্যাত আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ একবার বলেছিলেন, “খাবারের প্রতি ভালোবাসার মতো আন্তরিক ভালোবাসা আর কিছু নেই।” কথাটি সত্যিই বাস্তব—বিশেষ করে যারা খাদ্যরসিক, তাদের কাছে খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়, বরং এটি একটি আবেগের নাম। আর এই আবেগকে ঘিরেই গড়ে উঠেছে ফুডভ্লগিং-এর দুনিয়া, যেখানে দেশ-বিদেশের ভিন্নস্বাদের খাবার তুলে ধরা

বিমানবন্দরে যুক্তরাষ্ট্রফেরত আ.লীগ নেতা গ্রেপ্তার
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তারেক শামস খান হিমুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) ভোরে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। পরে তাকে টাঙ্গাইলের নাগরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারেক

বংশের মধ্যেই বিয়ে, লাঙলে বেঁধে গ্রামে ঘোরানো হলো স্বামী-স্ত্রীকে
ভারতের ওড়িশা রাজ্যের কোরাপুট জেলায় এক আদিবাসী দম্পতিকে নির্মমভাবে লাঞ্ছিত করা হয়েছে। একই গোত্রে বিয়ে করায় স্থানীয় পঞ্চায়েতের নির্দেশে জনসমক্ষে তাদের জোয়াল বেঁধে গরুর মতো লাঙ্গল টানাতে বাধ্য করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৩ জুলাই) ওই দম্পতি

বাংলাদেশি নারী প্রবাসী বক্সারের স্বর্ণপদক জয়
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি গৌরবজনক মুহূর্ত এনে দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। রোববার পর্তুগালের ব্র্যাগা শহরে অনুষ্ঠিত “ব্র্যাগা ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট”-এ ৫০ কেজি ওজনশ্রেণিতে স্বর্ণপদক জিতে সাফল্যের নতুন পালক যুক্ত করলেন তিনি। টুর্নামেন্টের ফাইনালে জিনাত স্বাগতিক পর্তুগালের বক্সার গঞ্জালেস মিগুয়েল পাওলাকে পরাজিত করে শিরোপা জয় করেন।

প্রবাসীর স্ত্রীর ঘরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার চুরি
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরে দিনদুপুরে তালা ভেঙে এক প্রবাসীর স্ত্রীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের পরিমাণ প্রায় ২০ ভরি, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী গৃহবধূ আছমা খাতুন। এছাড়াও চোরেরা নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। রোববার (১৩ জুলাই) সকালে পৌর শহরের ৮

আমিরাতে পূজা করার সময় আগুনে পুড়ে ভারতীয় নারীর মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের শারজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ভারতীয় প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাত সাড়ে ১০টার দিকে শারজার আল মাজা ২ এলাকার একটি ১১ তলা আবাসিক ভবনের অষ্টম তলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী তার অ্যাপার্টমেন্টে ধর্মীয় আচার পালনের সময় আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের

প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা, গ্রামবাসীর হাতে আটক
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে এক কাতার প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে মো. সাদ্দাম (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ইন্দ্রনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় নিশ্চিত করেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত





