
সিআইডি পরিচয়ে প্রবাসীকে অপহরণ ও স্বর্ণালঙ্কার লুট
কুমিল্লার চান্দিনায় এক প্রবাসীর বাড়িতে সিআইডি পরিচয়ে হানা দিয়ে প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন লুট এবং ওই প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে। পরে মুক্তিপণের দাবিতে তার স্ত্রীর কাছে ২ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। তবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রবাসীকে উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিষয়টি

ভুল ফ্লাইট গন্তব্য, ইন্দোনেশিয়ায় দীর্ঘ সময় আটকা দুই শিক্ষার্থী
বেসরকারি বিমান সংস্থা বাতিক এয়ারের (সাবেক মালিন্দো এয়ার) দায়িত্বহীনতার কারণে সিডনিগামী দুই বাংলাদেশি শিক্ষার্থী ইন্দোনেশিয়ার বালিতে প্রায় ৫৫ ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন। তারা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নেওয়ার জন্য ঢাকা থেকে রওনা হয়েছিলেন, কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেননি। ভুক্তভোগী দুই শিক্ষার্থী আদনান আল মাহমুদ ও মুকসিনুল হোসেন

বাংলাদেশিদের জন্য মিসরের ভিসায় নিষেধাজ্ঞা নেই
বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের ভিসা প্রদান বন্ধ হয়নি বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত কায়রোর দূতাবাস। মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দূতাবাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মিসর বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে। তবে দূতাবাস এ তথ্যকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন

রেকর্ড তাপমাত্রায় পুড়ছে আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। মঙ্গলবার (১৫ জুলাই) দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে জানিয়েছে আমিরাতের আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের তথ্যমতে, শারজাহ এমিরাতের আল ধাইদ অঞ্চলে দুপুর ২টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া

বিমানের অদ্ভুত ভুল, বিপাকে পাকিস্তানি যাত্রী
এক অদ্ভুত ভুলের কারণে করাচিগামী এক যাত্রীকে সৌদি আরব পাঠিয়ে দিল পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ‘এয়ারসিয়াল’। গত ৭ জুলাই ঘটনাটি ঘটে লাহোর বিমানবন্দর থেকে যাত্রার সময়। পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভুক্তভোগী মালিক শাহজাইন পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং করাচির বাসিন্দা। তিনি লাহোর থেকে করাচি যাওয়ার জন্য টিকিট কাটেন।

প্রবাসী চালকদের জন্য নতুন নিয়ম চালু করল সৌদির ট্রাফিক অধিদপ্তর
সৌদি আরবে বিদেশি চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর। সম্প্রতি জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, সৌদিতে প্রবেশের পর বিদেশি নাগরিকরা সর্বোচ্চ এক বছর পর্যন্ত আন্তর্জাতিক বা নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন। তবে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি এক বছরের

আমেরিকা ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব স্থগিত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্রে থাকা দুটি স্থাবর সম্পদ জব্দ এবং দেশি-বিদেশি ব্যাংকে থাকা চারটি ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. হাফিজুল

ওমান দূতাবাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ওমান থেকে চাকরি ও ব্যবসা হারানো নির্যাতিত প্রবাসীরা দেশে ফিরে চার দফা দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরাম’-এর ব্যানারে তারা এ অভিযোগ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিগত সরকারের সময়ে রাজনৈতিক মতাদর্শের কারণে

মালয়েশিয়ায় প্রবাসীদের সেবা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ার পেনাং প্রদেশে আয়োজিত এ সেবা কর্মসূচির আওতায় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ এবং সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে বলে জানিয়েছে হাইকমিশন। মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, আগামী ১৯ ও ২০ জুলাই পেনাংয়ের দেওয়ান

৫ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ঘর পুড়িয়েছে দুবৃর্ত্তরা
শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সোনামুখী গ্রামে চাঁদার দাবিতে এক মালয়েশিয়া প্রবাসীর বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। প্রবাসী শাহ আলম তালুকদারের বাড়িতে ওই সময় কেউ ছিলেন না। আগুনে বসতঘর ও ঘরের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মালয়েশিয়া





