সর্বশেষ

রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

Hassan KhomeiniProbashircityWebPopupUpdate

চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে দেশবাসীকে রাজপথ ও মসজিদে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। তিনি দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতার পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, দেশের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের উপস্থিতিকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় হাসান খোমেনি বলেন, এক মুহূর্তের জন্যও রাজপথ এবং মসজিদ ত্যাগ করা যাবে না। জনগণের হৃদয় ও তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তাঁদের টিকিয়ে রেখেছে। তিনি আরও বলেন, আজ থেকে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে মসজিদে অবস্থান করতে হবে এবং মসজিদগুলো কানায় কানায় পূর্ণ রাখতে হবে। শহরের বিভিন্ন চত্বর ও মসজিদকেই নিজেদের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি জানান, প্রতিটি চত্বর জনগণের দখলে থাকতে হবে। এ সময় তারা কালো পোশাক পরবেন এবং হাতে ইমাম হোসাইনের পতাকা তুলে নেবেন।

উল্লেখ্য, হাসান খোমেনি বর্তমানে সরাসরি কোনো সরকারি পদে আসীন নন। দেশের প্রভাবশালী নিরাপত্তা সংস্থা বা শাসকগোষ্ঠীর ভেতরেও তাঁর প্রভাব বেশ সীমিত। অন্যান্য অনেক নেতার তুলনায় তাঁকে কিছুটা কম কট্টরপন্থি হিসেবে বিবেচনা করা হয়। এর আগে, ২০১৬ সালে অনুষ্ঠিত ইরানের বিশেষজ্ঞ পরিষদের (এক্সপার্টস অ্যাসেম্বলি) নির্বাচনের প্রার্থী তালিকা থেকেও তাঁর নাম বাতিল করা হয়েছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate