
এবার উড্ডয়নের পরপরই বিমানের ইঞ্জিনে আগুন
গ্রিসের করফু থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর জার্মান স্বল্পমূল্যের বিমান সংস্থা কনডরের একটি বোয়িং ৭৫৭-৩০০ ফ্লাইট ভয়াবহ পরিস্থিতিতে পড়ে। শনিবার (১৬ আগস্ট) রাতে দুশেলডরফগামী ফ্লাইটটির ডানদিকের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। বিমানে সে সময় ২৭৩ জন যাত্রী ও আটজন ক্রু ছিলেন। পরে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ইতালির ব্রিন্দিসি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ওমানি মুদ্রার আজকের রেট ( ১৯ আগস্ট )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ওমরায় নিলেন স্বামী, প্রেমিকের সাথে লাপাত্তা স্ত্রী
ফরিদপুরের চন্দ্র বাজার, শলিল দিয়া এলাকার আউয়াল মাতাব্বরের কন্যা সাথী বেগমকে গত মাসের ২৫ তারিখে তার স্বামী আরফান খান ভাই পবিত্র ওমরা করার জন্য সৌদি আরব নিয়ে যান। ওমরাহ ছিল তাদের জন্য আত্মিক শুদ্ধি ও পারিবারিক বন্ধন দৃঢ় করার সময়। স্বামী আরফান বিশ্বাস করতেন, আল্লাহর পবিত্র ভূমিতে প্রার্থনা ও ওমরা

বৈধ ভিসা থাকা সত্ত্বেও এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশিদের!
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) বৈধ ভিসা থাকা সত্ত্বেও শত শত বাংলাদেশি প্রবেশের অনুমতি পাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে ৯৮ জন বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে রেখে পরবর্তী ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনা প্রবাসী ও অভিবাসন বিশেষজ্ঞদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ‘নো টু ল্যান্ড’ (এনটিএল) হলো এক ধরনের অভিবাসন

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই মিলবে পাসপোর্ট
বাংলাদেশিদের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে এলো বড় পরিবর্তন। পাসপোর্টের জন্য এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজার গভ’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যেত এবং অনেক সময় ঘুষ দিতে

ওমানে হঠাৎ প্রবাসীদের বাসায় চলছে অভিযান! গ্রেফতার ৭ প্রবাসী
ওমানে মাস্কাট বিভিন্ন বাড়িতে অভিযানের পর ৩ হাজারের বেশি মদ, সিগারেট ও তামাকজাত দ্রব্য জব্দ করেছে ওমান কাস্টমস। সরকারের কমপ্লায়েন্স ও রিস্ক অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট এই অভিযান পরিচালনা করে। ওমান কাস্টমসের একটি বিবৃতিতে জানানো হয়েছে, মাস্কাত গভর্নরেটে কয়েকটি প্রবাসীর বাড়ি তল্লাশি চালানো হয়। অভিযানে ৩ হাজারের বেশি বোতল ও কার্টন মদ,

ওমানে মাদকসহ দুই প্রবাসী গ্রেফতার
ওমানের বারকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেট পুলিশের মাদক ও মনঃপ্রভাবক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একশ কেজির বেশি ক্রিস্টাল মেথ, গাঁজা ও হাশিশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাওয়া গেছে

টিকিটে ৫০% ছাড় দিলো সৌদি এয়ারলাইন্স
সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ভ্রমণকারীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত টিকিট কেনা যাত্রীরা এই অফারের সুবিধা পাবেন। নির্ধারিত সময়ের পর টিকিট কাটলে আর ছাড় প্রযোজ্য হবে না। সৌদিয়ার ঘোষণায় বলা হয়েছে, এই অফারে আন্তর্জাতিক রুটে যাওয়া-আসা

জেট ফুয়েলের ২১০০ কোটি বকেয়া রেখে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা ঘোষণা বিমানের
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪-২৫ অর্থবছরে ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা করেছে বলে ঘোষণা দিয়েছে। সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর এই তথ্য জানান। এতে বলা হয়, প্রতিষ্ঠার ৫৫ বছরে এটিই সর্বোচ্চ মুনাফা, যা বিমানের ইতিহাসে এক অনন্য রেকর্ড।

নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন আলোচিত সেই সারওয়ার আলম
সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারওয়ার আলম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে সোমবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে তাঁকে অবিলম্বে এই পদে বদলি ও পদায়ন করা হয়েছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালনকালে সৎ ও সাহসী পদক্ষেপের





