Long Popup (2)
সর্বশেষ

বিমানের টিকিটে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ১৩ এজেন্সির নিবন্ধন বাতিল

VisaProbashircityWebPopupUpdate

বিমানের টিকিটে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ৯ সেপ্টেম্বর মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি গঠন করে এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্ত করা হয়। প্রতিবেদনে দেখা গেছে, এই এজেন্সিগুলো গ্রুপ বুকিংয়ের নামে চাহিদাসম্পন্ন রুটের টিকিট ব্লক রাখত এবং উচ্চ মূল্যে বিক্রি করত। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য তারা টিকিট মজুত, কালোবাজারি ও প্রতারণামূলক কার্যক্রমে জড়িত ছিল।

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন অনুযায়ী, অভিযুক্ত এজেন্সিগুলোকে জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। শুনানিতে দুইটি এজেন্সি হাজির হলেও ১১টি হাজির হয়নি। দাখিলকৃত কাগজপত্র ও সাক্ষ্য পর্যালোচনায় সব প্রমাণিত হয়েছে।

নিবন্ধন বাতিল হওয়া এজেন্সিগুলোর মধ্যে রয়েছে কাজী এয়ার ইন্টারন্যাশনাল, সিটিকম ইন্টারন্যাশনাল, আরবিসি ইন্টারন্যাশনাল, মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার সার্ভিসসহ মোট ১৩টি প্রতিষ্ঠান। মন্ত্রণালয় সতর্ক করেছে, ভবিষ্যতে যেসব এজেন্সি সিন্ডিকেটে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate