
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
লন্ডন, ব্রাসেলস ও বার্লিনের বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত সপ্তাহে এ সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। বেবিচক কর্তৃপক্ষ ১০টি বিশেষ নির্দেশনা প্রদান করেছে। এ নির্দেশনাপত্রে বলা হয়েছে, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক

ওমানে কর্মীদের সুরক্ষায় নতুন নিয়ম চালু
ওমানের শ্রম মন্ত্রণালয় দেশের সব নিয়োগকর্তাকে কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে দুর্ঘটনা, আঘাত ও পেশাগত রোগ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিমালার ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো কর্মস্থলে

আমিরাতে হিজাবে দীপিকা, মসজিদে গিয়ে তোপের মুখে অভিনেত্রী
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও আলোচনায় এসেছেন, তবে এবার কোনো সিনেমা নয়, বরং বিতর্কের কারণে। সম্প্রতি আবুধাবি সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দীপিকাকে হিজাব পরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করতে দেখা যায় এবং রণবীরকে দেখা যায় ঘন দাড়ি রাখা ভিন্ন লুকে।

শান্তি রক্ষা মিশনের ২৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জাতিসংঘের, ঝুঁকিতে বাংলাদেশ
অর্থ সংকট ও যুক্তরাষ্ট্রের তহবিল অনিশ্চয়তার কারণে জাতিসংঘ বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে বড় ধরনের কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন কয়েক মাসে নয়টি শান্তিরক্ষা মিশন থেকে প্রায় এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। এই সিদ্ধান্তে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া শীর্ষ দেশগুলোর অন্যতম বাংলাদেশও বড় ধরনের প্রভাবের মুখে পড়তে পারে।

মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহের উপায় বের করে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। তারা ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs)’ নামের এক যুগান্তকারী কাঠামো উদ্ভাবনের জন্য এ স্বীকৃতি পেয়েছেন। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে দ্য রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে। নোবেলজয়ীরা হলেন—জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসুম কিতাগাওয়া,

হঠাৎ বোরকা ও নিকাব নিষিদ্ধের পথে হাঁটছে ইতালি!
ইতালিতে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে দেশটির ক্ষমতাসীন দল ‘ব্রাদার্স অব ইতালি’। দলটি শিগগিরই এ সংক্রান্ত একটি বিল সংসদে উত্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি। পলিটিকোর বরাতে বুধবার (৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপকে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই’ হিসেবে দেখছে দলটি।

প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার
নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের লাবন মিয়া ও রানা মিয়া। তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, কিছু প্রসাধনী ও জামাকাপড়সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ইসলামপাড়ার প্রবাস ফেরত যুবক

ওমানে বিপুল পরিমাণে মাদকসহ ৩ প্রবাসী আটক
ওমানের আল দাখিলিয়া গভর্নরেটের বিদবিদ এলাকায় মাদক পাচারচক্রের তিন সদস্যকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। গ্রেফতারদের মধ্যে একজন অনুপ্রবেশকারী ও দুইজন প্রবাসী, যারা তিনজনই এশীয় নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওমান পুলিশ এক বিবৃতিতে জানায়, আল দাখিলিয়া প্রদেশের পুলিশ কমান্ড ও মাদক ও মনঃপ্রভাবিত পদার্থ নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সুনির্দিষ্ট

রাজধানীতে বোরকা পরে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি
রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৫০০ ভরি সোনা চুরির এক দুঃসাহসিক ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ‘শম্পা জুয়েলার্স’ নামের ওই দোকানে চোরচক্র হানা দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত দুই ব্যক্তি রাত আনুমানিক ৩টার দিকে দোকানের শাটারের তালা কেটে ভেতরে

ওমানের দুর্ঘটনা নিয়ে যা বললেন ইয়াসিন চৌধুরী
ওমানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আটজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার বিকেলে দুকুম শহর সংলগ্ন সিদরা এলাকায় বাংলাদেশি বহনকারী ল্যান্ডক্রুজার গাড়িকে চাপা দেয় একটি মাছবাহী ট্রাক। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা ৭ প্রবাসী। পরে হাসপাতালে মারা যান আরো একজন। এদের মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপের ৭জন এবং একজনের বাড়ি রাউজানে। চট্টগ্রাম






