সর্বশেষ

দুঃসংবাদ দিলেন মিজানুর রহমান আজহারি

Mizanur rahman azhari gave bad news

চলতি বছরে উন্মুক্ত মাঠে সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারি। শনিবার (০৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেন, গত বছর দেশব্যাপী আটটি বিভাগে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণে দূর-দূরান্ত থেকে আসা জনতার উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। লাখো মানুষের এসব জমায়েত সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মাঠপর্যায়ে যে পেশাদারির পরিচয় দিয়েছেন, তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।

তিনি লিখেন, বর্তমানে সারা দেশে নির্বাচনকেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতোমধ্যে প্রায় সব রাজনৈতিক দল খুব জোরেশোরে তাদের সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এসব মহাসমাবেশগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে।

তিনি আরও লিখেন, এমতাবস্থায় আমাদের পক্ষ থেকে নতুন কোনো প্রোগ্রামের আয়োজন তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া একেকটা তাফসির মাহফিলের বিশাল জনস্রোত সামলানো মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে। জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগমুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে বলে মনে করছি না।

মিজানুর রহমান লিখেন, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায়— উন্মুক্ত মাঠে আমার এ বছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি । নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা আবারও মিলিত হব ইনশাআল্লাহ।

238787 1 1762591605

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup