
ভিজিট ভিসায় মসজিদে নববীতে কোরআন শেখার সুযোগ
মসজিদে নববী এখন থেকে স্বল্পমেয়াদি ভিসাধারীদের জন্য কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। ভিজিট ভিসায় আগতরা চাইলে মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে ছয় সপ্তাহ মেয়াদি আরবি ভাষা কোর্সেও ভর্তি হতে পারবেন। এতে দুই মাসের একটি অনন্য ধর্মীয় ও ভাষা–শিক্ষার অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। মসজিদে নববীর পক্ষ থেকে জানানো হয়েছে, কোরআন ক্লাসে

মসজিদ ও বিদ্যালয়ের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করল সৌদি আরব
সৌদি আরব তামাক নিয়ন্ত্রণে নতুন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটির পৌর ও গৃহায়ণ মন্ত্রণালয় ঘোষণা করেছে, সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত কোনো তামাক বিক্রয়কেন্দ্র আর চলতে পারবে না। নতুন নীতিমালার আওতায় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে তামাক বিক্রির দোকান খোলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নতুন নির্দেশনায় সিগারেট,

ওমানে পরিবেশ রক্ষায় নতুন আইন জারী
ওমানের মাস্কাট মিউনিসিপ্যালিটি প্রবাসীসহ সকল নাগরিককে সতর্ক করে জানিয়েছে যে ওয়াদিতে (পাহাড়ি জলধারায়) বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। কর্তৃপক্ষ জানায়, এমন কর্মকাণ্ড প্রাকৃতিক জলপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং বর্ষাকালে আকস্মিক বন্যার ঝুঁকি অনেকগুণ বৃদ্ধি করে। মিউনিসিপ্যালিটি আরও জানিয়েছে, ওয়াদিতে বর্জ্য ফেলা শুধুমাত্র পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এটি জননিরাপত্তার জন্যও বড় হুমকি

কাতার প্রবাসীর নিকট বিএনপি নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাতার প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (৮) নং ওয়ার্ড বিএনপি নেতা খোকন মাষ্টারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী কাতার ফেরত মো: আরিফ সদর উপজেলার পূর্ব সিহারচর এলাকার বাসিন্দা। তিনি ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ৫

কলেজছাত্রকে যৌন নিপীড়ন: ইতালি প্রবাসী ‘কিং মাসুদ’ গ্রেপ্তার
বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে র্যাব-৮ ইতালি প্রবাসী এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করা হয় মাসুদ সরদার ওরফে কিং মাসুদকে (৩৫)। পরে তাকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাসুদ সরদার বিএনপির খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মোসলেম সরদারের ছেলে। র্যাব-৮

মালদ্বীপে ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ৫ বাংলাদেশি প্রবাসী
মালদ্বীপে অনুষ্ঠিত হিউম্যান হারমোনি কনফারেন্সে মানব সম্প্রীতি ও উন্নয়নমূলক কাজের জন্য ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন পাঁচজন প্রবাসী বাংলাদেশি। এই সম্মাননা দেওয়া হয়েছে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের আওতায়, যেখানে বাংলাদেশসহ মোট আটটি দেশের ৪০ জন বিশিষ্ট ব্যক্তি পুরস্কৃত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানী মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে

ভিসা জটিলতায় সৌদিতে আটকে আছে প্রবাসীর মরদেহ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক প্রবাসীর ভিসা জটিলতার কারণে মরদেহ দেশে আনা যাচ্ছে না। দীর্ঘ নয় বছর সৌদি আরব প্রবাস জীবন কাটানো হাফেজ মোহাম্মদ ইব্রাহীম (৪৮) গত ৬ অক্টোবর সৌদির কিং আবদুল আজিজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত ইব্রাহীম আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওয়াজের বাড়ির বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি

প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের
ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অবৈধ অবস্থান ক্রমেই বেড়েই চলেছে। দেশটিতে বসবাসরত প্রবাসীরা জানিয়েছেন, সেখানে কাজের যথেষ্ট সুযোগ থাকলেও অনভিজ্ঞ ও অদক্ষ প্রবাসীরা তা কাজে লাগাতে পারছে না। চলতি বছরের সমঝোতা স্মারকের পরও এই পরিস্থিতিতে বিশেষ কোনও পরিবর্তন দেখা যায়নি। প্রবাসীরা আশা করছেন, প্রধান উপদেষ্টার আসন্ন ইতালি সফরে এই দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান

প্রবাসে স্বামীর নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী!
ছয় বছর ধরে মিলির জীবনে একটাই প্রত্যাশা—স্বামী জাহিদের ফিরে আসা। প্রবাসে নিখোঁজ হওয়া জাহিদ যেন সময়ের অন্ধকারে হারিয়ে গেছে। পরিবারের সবাই বিশ্বাস করেছে, সে আর নেই। তবে মিলি মানতে পারেনি। প্রতিটি ভোর ও রাতের শেষে সে এখনও শুনতে চায় জাহিদের ফিরে আসার পদধ্বনি। এই দীর্ঘ সময়ে তার একমাত্র ভরসা হয়ে

শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাদ দিতে হবে : হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে ধানের শীষ প্রতীকও বাতিল করতে হবে। তিনি দাবি করেন, শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা কেউ সৃষ্টি করতে পারবে না। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এনসিপি






