সর্বশেষ

জেলে বন্দিদের মদ পার্টি, নাচ-গানের ভিডিও ফাঁস

Video of jail inmates having a drinking party, dancing and singing leakedWeb Popup (3)

ভারতের বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তাহীনতা ও শৃঙ্খলাভঙ্গের এক চাঞ্চল্যকর চিত্র প্রকাশ পেয়েছে। কারাগারের ভেতর বন্দিদের মদ্যপান, নাচ-গান ও পার্টি করার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায়, বন্দিরা প্লাস্টিকের গ্লাসে মদ পরিবেশন করছে, কাটা ফল ও ভাজা চিনাবাদাম সাজিয়ে টেবিলে বসে আনন্দ করছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন বন্দি সুরের তালে নাচছেন, পাশে টেবিলে রাখা রয়েছে চারটি মদের বোতল।

এর আগের দিনই আইএসআইএস সদস্য জুহাইব হামিদ শাকিল মান্না ও সিরিয়াল খুনি উমেশ রেড্ডির জেলের ভেতর মোবাইল ফোনে কথা বলা ও টেলিভিশন দেখার দৃশ্য ভাইরাল হয়। নতুন ভিডিওগুলো প্রকাশের পর কারা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

উমেশ রেড্ডিকে ২০২২ সালে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়ে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে সোনা চোরাচালানের মামলায় গ্রেপ্তার তরুণ রাজু নামের আরেক বন্দির ভিডিওতেও দেখা গেছে—তিনি কারাগারের ভেতর মোবাইল ফোনে কথা বলছেন ও রান্না করছেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, কারাগারের ভেতরে এমন অব্যবস্থাপনার ঘটনায় কেউ দায় এড়াতে পারবে না এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup