
নিবন্ধন না পেয়ে অনশনে তারেক রহমান
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি আমজনতার দল। এর প্রতিবাদে দলটির সদস্যসচিব তারেক রহমান নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশনে বসেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি। নিজের ফেসবুকেই এ তথ্য জানিয়েছেন তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘৪৩

অসুস্থ ওমরাহযাত্রীর সেবা করে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মানবিকতার বিরল দৃষ্টান্ত ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পারকিনসন রোগে আক্রান্ত এক বৃদ্ধ ওমরাহযাত্রী নিজে খাবার খেতে পারছিলেন না—তাকে নিজের হাতে খাইয়ে দেন ফ্লাইট অ্যাটেনডেন্ট। সৌদিয়া এভিয়েশনের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, যাত্রাপথে কাঁপুনি ও দুর্বলতায় ভুগতে থাকা ওই বৃদ্ধ যাত্রী খাবার

পবিত্র কাবা থেকে এক ব্যক্তি আটক
মক্কার পবিত্র মসজিদুল হারামে নিয়ম ভেঙে ভিডিও কন্টেন্ট তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হজ ও ওমরাহ্ নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। নিরাপত্তা বাহিনী জানায়, ওই ব্যক্তি একটি “ভিজ্যুয়াল কন্টেন্ট”-এ ধরা পড়েন, যেখানে তাকে মসজিদের নিয়ম ও পবিত্রতা লঙ্ঘন করতে দেখা যায়। ভিডিওটি কর্তৃপক্ষের

বাংলাদেশি বন্ধুর পরামর্শে ৫০ কোটির লটারি জিতলেন ভারতীয় প্রবাসী
বাংলাদেশি বন্ধুর পরামর্শেই চিরদিনের মতো বদলে গেল এক ভারতীয় প্রবাসীর জীবন। বন্ধুর পরামর্শে দেড় কোটি দিরহাম লটারি জিতেছেন এক ভারতীয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ড্র-তে জিতে তিনি এখন কোটিপতি বনে গেছেন। সোমবার (০৩ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লটারি জেতা ওই প্রবাসীর

অনলাইন অ্যাপের ফাঁদ: চীনা পাত্রদের হাতে বাংলাদেশি নারীরা পাচারের শিকার
সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—মাত্র এক মাসের পরিচয়ে, অ্যাপসের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে একজন চীনা যুবকের সঙ্গে সুরমা নামের এক বাংলাদেশি তরুণীর বিবাহ সম্পন্ন হয়েছে। দু’জনের কেউই কারো ভাষা জানেন না, ইংরেজিও নয়, ভরসা কেবল ভয়েস ট্রান্সলেটর। এই ঘটনা এমন এক সময়ে ঘটল,

ভিসা থাকার পরেও বাংলাদেশে যেতে পারলেন না আফরিনা
বৈধ পাসপোর্ট ও বাংলাদেশের ভিসা থাকা সত্ত্বেও আত্মীয়দের সঙ্গে দেখা করতে বাংলাদেশে প্রবেশ করতে পারলেন না ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের আফরিনা হাসনাত। শুক্রবার (১ নভেম্বর) উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তার ‘অযৌক্তিক প্রশ্ন ও বাধা’র কারণে ফের বহরমপুরে ফিরে যেতে হয় তাঁকে। স্থানীয় সূত্রে জানা গেছে, আফরিনা হাসনাত

ওমান প্রবাসী স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
কুমিল্লার লালমাই উপজেলায় ফাহিমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিজ শ্বশুরবাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা ওমান প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ঘটনাস্থলে পৌঁছে নারী

সৌদিতে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন অধ্যায়
দীর্ঘ সাত দশকের পুরোনো কাফালা বা পৃষ্ঠপোষকতা ব্যবস্থা অবশেষে ইতিহাস হতে যাচ্ছে সৌদি আরবে। আগামী বছরের প্রথমার্ধেই কার্যকর হবে নতুন চুক্তিভিত্তিক কর্মসংস্থান ব্যবস্থা, যা দেশটির দশ লাখেরও বেশি অভিবাসী কর্মীর জীবনে বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। যুগান্তকারী সংস্কারের ঘোষণা সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন,

মালয়েশিয়ার বিমানবন্দরে বেআইনি ট্যাক্সি সেবা দিতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি চালক
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) টার্মিনাল ১–এ বেআইনি ট্যাক্সি বা ভাড়ার গাড়ি সেবা দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সেলাঙ্গর সড়ক পরিবহন বিভাগ (JPJ)। শুক্রবার পরিচালিত অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয় এবং তার ব্যবহৃত গাড়ি জব্দ করে কর্তৃপক্ষ। JPJ সেলাঙ্গরের এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন নজরদারি ও নিবিড়

সুদানের সংঘাতে আরব আমিরাত ও ইসরায়েল গভীরভাবে জড়িত: বিশ্লেষক
সুদানের একজন বিশ্লেষক বলেছেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল সুদানের সংঘাতে গভীরভাবে জড়িত। তার মতে, দেশটিতে বিদেশি হস্তক্ষেপের মূল উদ্দেশ্য হলো, সোনার খনির ওপর নিয়ন্ত্রণ এবং ‘আরবীকরণ’ এজেন্ডা। আফ্রিকার হর্নে অবস্থিত সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের দেশটি ২০১৯ সালে প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পতনের পর থেকে সংঘাত এবং বিদেশি






