
বাংলাদেশিকে ৩ টুকরো করে ময়লার ভাগাড়ে ফেলে দিলেন কফিল
“আমার ছেলের লাশ ফেরত চাই, ওকে ছাড়া আমি কীভাবে বাঁচব”— বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ইরাক প্রবাসী নিহত আজাদ খানের অসহায় মা। ভাগ্যের নির্মম পরিহাসে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া এ প্রবাসীকে শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরতে হলো। পরিবারের একমাত্র ভরসা হারিয়ে শোকের ছায়ায় নিমজ্জিত গোটা গ্রাম। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার

ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ওমান প্রবাসী নিহত
চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মামুন (ওমান প্রবাসী), তিনি উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে। শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া ঈদগাহ মাঠে মামুনকে উপর্যুপরি ছুরিকাঘাত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে শ্রমিক দল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
জামালপুরের মাদারগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ। অভিযোগে অভিযুক্ত হিসেবে নাম এসেছে মাদারগঞ্জ উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিকের।

প্রবাসী বাবার সঙ্গে প্রথম দেখাই শেষ দেখা শিশু আয়ানের
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর ঘষিরডাঙ্গি গ্রামে প্রবাসী সানি শেখের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। সৌদি আরব থেকে তার মরদেহ আসার পর এক বছর বয়সী ছেলে আয়ান প্রথমবারের মতো বাবাকে দেখল, তবে সেই দেখাই হয়ে গেল শেষ বিদায়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, ৬ হাজার মানুষকে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ
একটি নির্মাণস্থলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি ভারী বোমা উদ্ধার হওয়ায় শুক্রবার হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বোমাটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট এবং ওজন প্রায় ৪৫০ কেজি। তাদের ধারণা, এটি এখনও কার্যক্ষম রয়েছে এবং যে কোনো সময় মারাত্মক বিপর্যয় ঘটাতে পারে। জেলা পুলিশ কমান্ডার

মাঝ আকাশে টার্বুলেন্সের শিকার বিমান, হাত ভাঙলো কেবিন ক্রুর
ঢাকার আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ভয়াবহ টার্বুলেন্সের শিকার হয়েছে। মাত্র ৯ সেকেন্ড স্থায়ী ওই ঝাঁকুনিতে কেবিন ক্রু শাবামা আজমী মিথিলার হাত ভেঙে যায়। যদিও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তবে সবাই নিরাপদ ছিলেন। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ১১টার পর বিমানের বিজি-১২৮ ফ্লাইটে, যা দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফিরছিল।

ভিসা নিয়ে বাংলাদেশিদের বিশাল দুঃসংবাদ
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ফের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক অভিবাসনবিরোধী পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার সিদ্ধান্তের আঘাত এসেছে বহুল আলোচিত এইচ-ওয়ান বি ভিসার ওপর। আগে যেখানে এ ভিসার বাৎসরিক ফি ছিল ১ হাজার ৫০০ ডলার, সেখানে তা এক লাফে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায়

ওমানি মুদ্রার আজকের রেট ( ২০ সেপ্টেম্বর )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

আমিরাতে লটারিতে বাংলাদেশি শ্রমিকের ভাগ্য বদল
সংযুক্ত আরব আমিরাতে ভাগ্যের জোরে রাতারাতি লাখপতি হয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ মামুনুর রহমান। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি প্লাস্টারের কাজ করে জীবনযাপন করছিলেন। ৫৩ বছর বয়সী মামুন সম্প্রতি আবুধাবি বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে জিতে ৫০ হাজার দিরহাম লাভ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকার সমান। তিনি গত তিন

স্ত্রী ভাড়া পাওয়া যায় যে দেশে
বিয়ে সাধারণত ভালোবাসা ও অঙ্গীকারের বন্ধন হিসেবে বিবেচিত হলেও, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে এক ভিন্ন চিত্র উঠে এসেছে। একটি বইয়ে দাবি করা হয়েছে, সেখানে অর্থের বিনিময়ে ‘ভাড়ায় স্ত্রী’ পাওয়া যায়। এ প্রথা নিয়ে ইতোমধ্যেই সমাজে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গবেষক ল্যাভার্ট এ





