
স্বামীর বিদেশ যাওয়ার টাকার জন্য নির্যাতন, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
ঢাকার নবাবগঞ্জে স্বামীর বিদেশ যাওয়ার খরচ জোগাতে চাপ এবং শারীরিক–মানসিক নির্যাতনের দায়ে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে যন্ত্রাইল ইউনিয়নের হরিশকুল গ্রামে ১০ মাসের কন্যাশিশুকে রেখে তিথি রায় (২২) নিজ বাসায় গলায় ফাঁস দেন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত

সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ, কমছে বেতন-প্রণোদনা
প্রবাসী কর্মী নিয়োগে নীতিগত পরিবর্তনের দিকে এগোচ্ছে সৌদি আরব। এক সময় দেশটি উচ্চ বেতন ও আকর্ষণীয় প্রণোদনা দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের উচ্চদক্ষ কর্মীদের টানতে পারত। কিন্তু এখন ব্যয় সংকোচন এবং অর্থনৈতিক অগ্রাধিকার পুনর্বিন্যাসের কারণে সেই উদার নীতি থেকে সরে আসছে দেশটি। রোববার (১৬ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি তুলে

২৯ বছরেও শুরু হয়নি খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের কাজ
ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় তিন দশক পরও শুরু হয়নি খুলনার খানজাহান আলী আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ। ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, দক্ষিণাঞ্চলের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিক প্রতিহিংসা ও মনোযোগের অভাবে প্রকল্পটি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। মোংলা সমুদ্রবন্দর, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল এবং আশপাশের শিল্পকারখানার চাহিদা বিবেচনায় ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি মোংলা–খুলনা মহাসড়কের

সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান (বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি) সংযুক্ত আরব আমিরাতের সরকারি সফরে শনিবার (১৫ নভেম্বর) ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১৬ নভেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের এয়ার ফোর্স অ্যান্ড এয়ার ডিফেন্স কমান্ডারের

বিদেশ পাঠানোর নামে প্রতারণা, দালাল দম্পতি গ্রেপ্তার
মাদারীপুরের রাজৈরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে দালাল চক্রের এক দম্পতিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে তাদের আটক করে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই দম্পতি দীর্ঘদিন ধরে প্রবাসে পাঠানোর নামে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তারকৃতরা

কুয়েতে অবৈধ চিকিৎসা সেবা : বাংলাদেশিসহ ৮ প্রবাসী আটক
কুয়েতে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে বাংলাদেশিসহ আটজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর নির্দেশে ফারওয়ানিয়া এলাকার একটি আবাসিকে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে একটি অবৈধভাবে পরিচালিত ব্যক্তিগত ক্লিনিকের সন্ধান মেলে। অভিযানে প্রথমে চারজন ভারতীয়

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান পেতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে হবে সৌদির
সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয়চুক্তি নিয়ে নতুন কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। চুক্তি হলে রিয়াদকে অত্যাধুনিক এফ–৩৫ স্টেলথ ফাইটার সরবরাহ করতে পারে ওয়াশিংটন। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে—সৌদি আরব এফ–৩৫ চাইলে প্রথমে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে। ইসরায়েলের এই শর্তই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?
বাংলাদেশ সীমান্তবর্তী ‘চিকেনস নেক’ নামে পরিচিত কৌশলগত শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে ভারতের সাম্প্রতিক সামরিক তৎপরতা নিয়ে অঞ্চলজুড়ে আলোচনা চলছে। আসাম ও উত্তর দিনাজপুরে দুটি নতুন সেনা ঘাঁটি নির্মাণের উদ্যোগের খবর প্রকাশিত হওয়ার পর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রধান লক্ষ্য হলো এই স্পর্শকাতর করিডোরের নিরাপত্তা জোরদার করা। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির

শাড়ি নিয়ে ঝগড়া, বিয়ের আগ মুহূর্তে হবুবধূকে হত্যা
ভারতের গুজরাটে বিয়ের ঠিক আগ মুহূর্তে হবুবধূকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে শাড়ি ও অর্থ নিয়ে তুমুল ঝগড়ার একপর্যায়ে পুরুষ সঙ্গী হবুবধূ সোনি হিম্মত রাথোদকে লোহার রড দিয়ে আঘাত করেন এবং পরে তার মাথা দেওয়ালে আছড়ে মারেন বলে অভিযোগ

ছুটিতে বাড়িতে এসে জমির বিরোধে প্রবাসী খুন
ঝিনাইদহ সদর উপজেলার কালা-লক্ষ্মীপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মাহবুল হোসেন (৪০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত





