
উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন আসিফ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রেহান আসিফ আসাদ। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি নিজ কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। সচিবালয়ে প্রথম দফার বৈঠকের

আমি সৌদি আরবেরই মানুষ: রোনালদো
ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও যেন থামার কোনো লক্ষণ নেই পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-হাজমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তাঁর দল আল নাসর। আর এই ম্যাচেই বিশ্ব ফুটবলে এক অনন্য ও ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে

পরকীয়ার কারণে তালাক দেওয়ায় প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা স্ত্রীর
স্ত্রী ও তিন সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় বুক বেঁধে প্রায় সাত বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন মিয়া। বিদেশে হাড়ভাঙা খাটুনি খেটে নিয়মিত দেশে টাকা পাঠাতেন তিনি। সেই টাকায় চলত সংসার, সন্তানদের পড়াশোনা, এমনকি তিল তিল করে গড়ে তোলা হয়েছিল

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইরান
ইরানে প্রাণঘাতী সরকারবিরোধী বিক্ষোভের জেরে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খুলে দেওয়ার পরপরই নতুন করে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের গভীর আশঙ্কার মাঝেই রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে টানা দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী,

একইদিনে ছিল দুই বোনের বিয়ে, ভোরে দুজনেরই ‘রহস্যজনক’ মৃত্যু
ভারতের রাজস্থানে একই দিনে দুই বোনের মৃত্যুর ঘটনায় বিয়ের আনন্দঘন মুহূর্ত নিমিষেই পরিণত হয়েছে চরম বিষাদে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ওই দুই বোনের বিয়ের কথা ছিল। কিন্তু এর আগের রাতেই মর্মান্তিক এক ঘটনায় তাঁদের মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বিষাক্ত কোনো পদার্থ সেবনের কারণেই তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম

ওমানি মুদ্রার আজকের রেট (২৩ ফেব্রুয়ারি)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

এত চাপের মুখেও ইরান কেন নতি স্বীকার করছে না-প্রশ্ন ট্রাম্পের
মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক উপস্থিতিসহ যুক্তরাষ্ট্রের বহুমুখী চাপের মুখেও ইরান কেন এখনো ‘নতি স্বীকার’ করছে না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে তিনি সরাসরি এই প্রশ্নটি রেখেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে

আজকের সোনার দাম (২৩ ফেব্রুয়ারি)
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ প্রাক্তনের
ভারতের ওড়িশায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে বরের সামনেই বন্দুক ঠেকিয়ে নববধূকে অপহরণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কনের প্রাক্তন প্রেমিক সশস্ত্র অবস্থায় পথরোধ করে জোরপূর্বক তাঁকে তুলে নিয়ে গেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে ওড়িশা রাজ্যের বলাঙ্গির জেলায় এই রোমহর্ষক ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে

নিজ প্রতিষ্ঠান ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে টানা ১৮ মাস সফলভাবে দায়িত্ব পালনের পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দীর্ঘদিনের সহকর্মীরা। ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক






