
জাপানে লোক পাঠাতে বিশেষভাবে আগ্রহী প্রধানমন্ত্রী
জাপানের বিশাল শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় তিনি এই আগ্রহের কথা জানান। ‘আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ’ শীর্ষক ওই সভার ধারাবাহিকতায় গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) প্রবাসীকল্যাণ

কুয়েতে চালু হচ্ছে ফ্রিল্যান্স ভিসা, মিলবে স্পন্সর ছাড়াই কাজের সুযোগ!
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রবাসী কর্মীদের জন্য শিগগিরই ফ্রিল্যান্স ভিসা ব্যবস্থা চালু হতে যাচ্ছে। নতুন এই নিয়মের আওতায় নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে কোনো স্পনসর বা কফিল ছাড়াই আকামা (বসবাসের অনুমতি) লাগাতে পারবেন প্রবাসীরা। ফলে কোনো নির্দিষ্ট চাকরিদাতা বা মালিকের অধীনস্থ না হয়ে স্বাধীনভাবে কাজ করার এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে

হাতকড়া পরেই মায়ের জানাজায় সৌদি প্রবাসী ইকবাল
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র মামলায় কারাবন্দী সৌদিপ্রবাসী ইকবাল হোসেন (৪৭) তাঁর মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তবে এই পুরোটা সময় তাঁকে কড়া পুলিশি পাহারায় এবং হাতকড়া পরা অবস্থায় থাকতে হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে তাঁর মা আনোয়ারা বেগম হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্বপন মিয়া (৪২) নামের এক প্রবাসী বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। গত শনিবার বাংলাদেশ সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের প্রয়াত ইয়াকুব মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায়

প্রবাসীর স্ত্রীর তিন লাখ টাকার স্বর্ণ নিয়ে লাপাত্তা জ্বিনের বাদশা
মেহেরপুরের গাংনী উপজেলায় ‘জিনের বাদশা’ পরিচয়ে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় তিন লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিনব এই প্রতারণার শিকার হওয়া ওই নারীর নাম লিলুফা খাতুন। তাঁর স্বামী আশরাফুল ইসলাম মালয়েশিয়ায় প্রবাসী। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী লিলুফা খাতুন ও

মালদ্বীপে ইসলাম গ্রহণ করলেন প্রবাসী, নতুন নাম আবদুল্লাহ
মালদ্বীপের ফেইধু দ্বীপে কর্মরত এক শ্রীলঙ্কান প্রবাসী আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পবিত্র কালেমা পাঠ করে ধর্মান্তরিত হওয়ার পর তিনি নিজের নতুন নাম রেখেছেন ‘আবদুল্লাহ আদম’। চলতি সপ্তাহে দ্বীপটির একটি স্থানীয় মসজিদে উপস্থিত বিপুলসংখ্যক মুসল্লির সামনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। জানা গেছে, ইসলাম গ্রহণ করা ওই শ্রীলঙ্কান নাগরিকের আগের

উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন আসিফ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রেহান আসিফ আসাদ। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি নিজ কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। সচিবালয়ে প্রথম দফার বৈঠকের

আমি সৌদি আরবেরই মানুষ: রোনালদো
ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও যেন থামার কোনো লক্ষণ নেই পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-হাজমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তাঁর দল আল নাসর। আর এই ম্যাচেই বিশ্ব ফুটবলে এক অনন্য ও ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে

পরকীয়ার কারণে তালাক দেওয়ায় প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা স্ত্রীর
স্ত্রী ও তিন সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় বুক বেঁধে প্রায় সাত বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন মিয়া। বিদেশে হাড়ভাঙা খাটুনি খেটে নিয়মিত দেশে টাকা পাঠাতেন তিনি। সেই টাকায় চলত সংসার, সন্তানদের পড়াশোনা, এমনকি তিল তিল করে গড়ে তোলা হয়েছিল

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইরান
ইরানে প্রাণঘাতী সরকারবিরোধী বিক্ষোভের জেরে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খুলে দেওয়ার পরপরই নতুন করে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের গভীর আশঙ্কার মাঝেই রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে টানা দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী,






