সর্বশেষ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Image 318601Web Popup (3)

সৌদি আরবের পবিত্র মদিনা মনোয়ারায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় মো. ইলিয়াস নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রবাসীদের থাকার একটি অস্থায়ী আবাসস্থলে বিশ্রাম নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, বৃহস্পতিবার দুপুরে কাজের ফাঁকে ওই ঝুপড়ি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন কয়েকজন প্রবাসী শ্রমিক। হঠাৎ করেই সেখানে আগুনের সূত্রপাত হয়। এ সময় ভেতরে থাকা আট থেকে দশজন কর্মী দ্রুত দৌড়ে বের হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হলেও ইলিয়াস ভেতরে আটকা পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত ইলিয়াসের বন্ধু আলমগীর মদিনা থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে অপ্রত্যাশিত এই মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে সাতকানিয়ায় তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। নিহত ওই প্রবাসীর মরদেহ বর্তমানে মদিনার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup