
ইসরাইলের বিরুদ্ধে এবার সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের
ফিলিস্তিন ও লেবাননে নৃশংসতা চালানোর তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। রোববার ইস্তাম্বুলে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনের ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধে তুরস্ককে আরও শক্তিশালী হতে হবে। অতীতে কারাবাখ ও লিবিয়ার সংকটে যেভাবে তুরস্ক সরাসরি হস্তক্ষেপ করেছিল, ইসরাইলের ক্ষেত্রেও

আজ থেকে মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা
আজ সোমবার থেকে অনুমতিপত্র বা পারমিট ছাড়া প্রবাসী শ্রমিক ও পর্যটকদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘পারমিট ছাড়া হজ নয়’—এই স্লোগানকে সামনে রেখে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। নতুন নিয়মানুযায়ী, শুধুমাত্র মক্কা অঞ্চলের ইকামাধারী প্রবাসী, হজের বিশেষ পারমিট বা

ক্রাউন প্রিন্সের জরুরি আমন্ত্রণে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিশেষ আমন্ত্রণে জরুরি সফরে রিয়াদ যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার দুপুরে জিও নিউজ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফরে শাহবাজ শরিফ সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় বিয়ের দাবিতে এক যুবকের পানির ট্যাঙ্কে উঠে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার পুরুলিয়া শহরের দুলমি এলাকায় ২২ বছর বয়সী আব্বাস আনসারী নামের ওই যুবক আত্মহত্যার হুমকি দিয়ে উঁচুতে উঠে বসলে এলাকায় হুলস্থূল পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ

চাঁদাবাজির তথ্য দিলেই মিলবে আইফোন-মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার
চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এক অভিনব পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশের পোশাক ব্র্যান্ড ‘নবীন ফ্যাশন’। সোমবার রাতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, চাঁদাবাজদের তথ্য ও ভিডিও সরবরাহকারীদের জন্য আইফোন, মোটরসাইকেলসহ নানা আকর্ষণীয় উপহার দেওয়া হবে। সমাজ থেকে চাঁদাবাজি নির্মূলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতেই মূলত এই ব্যতিক্রমী

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল
তুরস্ককে দখলদার ইসরায়েল নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি মনে করেন, ইসরায়েল সম্ভবত ইরানের পর তুরস্ককে তাদের পরবর্তী লক্ষ্য হিসেবে বেছে নিতে চাইছে, কারণ কোনো শত্রু ছাড়া তাদের অস্তিত্ব টেকানো কঠিন। সোমবার বার্তাসংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র

প্রবাসী আয়ে সুবাতাস, ১১ দিনে এলো ১৪ হাজার ৮৫৯ কোটি টাকা
দেশে প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা অর্থনীতির জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক সংবাদ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ১১ দিনেই ১২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি। বিশেষ করে গত তিন দিনে প্রায় তিন হাজার কোটি টাকার

বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারকে শেখ হাসিনার ‘ভূতে’ ধরেছে। শেখ হাসিনাকে যে ভূত ধরেছিল, তিনি বিতাড়িত হওয়ার পর সেই ভূত এখন বর্তমান সরকারের ওপর সওয়ার হয়েছে। আর সেই ভূত হলো জনগণকে অপমান করার। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয়

প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল
আধুনিক বিশ্বের সঙ্গে তালমিলিয়ে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন। বাড়ির নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। সব সেফটি ও সিকিউরিটি মেনে বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার এবং সুড়ঙ্গ বা টানেল, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেবেÑএমনটাই পরিকল্পনা গণপূর্ত বিভাগের। জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর

আশ্রয়-খাদ্য সংকটে মানবেতর জীবন লেবানন প্রবাসী বাংলাদেশিদের
লেবাননে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় চরম বিপর্যয়ের মুখে পড়েছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। হামলার কারণে বহু ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ায় তাঁদের কর্মক্ষেত্র ও জীবিকার প্রধান উৎসগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একদিকে প্রাণহানির ঝুঁকি, অন্যদিকে তীব্র কাজ ও খাদ্যসংকটে পড়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন হাজারো প্রবাসী। সব






