
ইরান ‘আত্মসমর্পণ করেছে’ দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছে এবং কার্যত ‘আত্মসমর্পণ করেছে’। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, আজ ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হতে পারে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে প্রতিশ্রুতি

দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চালু, যাত্রীদের সতর্কতা জারি
সাময়িক স্থগিতাদেশের পর অবশেষে আবারও আংশিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো। আজ শনিবার (৭ মার্চ) সীমিত পরিসরে ফ্লাইট ওঠানামার কার্যক্রম পুনরায় চালু করেছে দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর (ডিএক্সবি) এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (ডিডব্লিউসি)। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দুবাইয়ের বিমানবন্দর

ইরানকে ক্ষেপণাস্ত্রের উপাদানসহ যেসব সহায়তা দিতে যাচ্ছে চীন
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দেয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। যদিও চীন বা ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আর্থিক সহায়তা, খুচরা যন্ত্রাংশ

ইরানকে যে সতর্কবার্তা দিল সৌদি আরব
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে সৌদি আরবের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টার পর তেহরানকে ‘ভুল সিদ্ধান্ত’ নেওয়া থেকে বিরত থাকার কড়া আহ্বান জানিয়েছে রিয়াদ। আজ শনিবার (৭ মার্চ) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ইরানকে এই কড়া

মাস্কাট বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করল ওমান
ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের প্রবেশ ও চলাচলের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত শুক্রবার ওমান বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক নির্দেশনায় জানানো হয়, এখন থেকে কেবল নিশ্চিত টিকিটধারী যাত্রীরাই টার্মিনালের ভেতরে প্রবেশের অনুমতি পাবেন। তবে সে ক্ষেত্রে যাত্রীর নির্ধারিত ফ্লাইট পরবর্তী আট ঘণ্টার মধ্যে ছেড়ে যাওয়ার বাধ্যবাধকতা থাকতে হবে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামাসহ সার্বিক কার্যক্রম স্থগিত করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। উদ্ভূত এই যুদ্ধাবস্থায় যাত্রী, বিমানবন্দরের কর্মী ও উড়োজাহাজগুলোর ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের এক নতুন আপডেটে জানানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র

সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পথে প্রবাসী নিখোঁজ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইয়ে ফ্লাইট বাতিলের পর থেকে নিখোঁজ রয়েছেন রফিকুল ইসলাম (৪০) নামের এক প্রবাসী বাংলাদেশি। সৌদি আরব থেকে দেশে ফেরার পথে গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরিবারের সঙ্গে তাঁর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাতিল হওয়া সেই ফ্লাইটটি গত ৪ মার্চ ঢাকায় অবতরণ করলেও রফিকুল দেশে

ইরানকে গোপনে রাশিয়ার সহায়তার খবরে চটেছে যুক্তরাষ্ট্র, সব নজরে রাখছেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবস্থান সম্পর্কে ইরানকে গোপন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া—আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে সংঘাতের মাত্রা নতুন দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তারা পুরো বিষয়টির ওপর কড়া নজর রাখছে এবং পরিস্থিতি অত্যন্ত দৃঢ়তার

আরব দেশগুলোতে হামলা নিয়ে নতুন করে যে বার্তা দিল ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী আরব দেশগুলো থেকে হামলা না হলে, সেখানে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে ইতোমধ্যে চালানো হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, তাদের কাছে আমি

ইরানের হামলা নিয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগ
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে বিভিন্ন আরব দেশের ভূখণ্ডে ইরানের পাল্টা হামলার জেরে জরুরি বৈঠকে বসছে আরব লীগ। আগামীকাল রোববার (৮ মার্চ) সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে





