ওমানের সামাইলে ৮১ বছর বয়সী এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাকে খুঁজে পেতে জনসাধারণের সহায়তা কামনা করেছে রয়্যাল ওমান পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তার সন্ধান চেয়েছে প্রশাসন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ ওই ওমানি নাগরিকের নাম সাইফ বিন মোহাম্মদ বিন সাইফ আল ফাহদি। গত ২০ জুন তিনি সামাইলের হাসা এলাকার নিজ বাসস্থান থেকে বের হন। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেননি। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।

আরও
তাই তাকে দ্রুত ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে রয়্যাল ওমান পুলিশ সকলের সহযোগিতা কামনা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি নিখোঁজ সাইফ সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে যেন দ্রুত পুলিশকে অবহিত করেন। তথ্য জানাতে সরাসরি ৯৯৯৯ নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে, অথবা নিকটস্থ যেকোনো থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।











