
জাতীয় পতাকা বুকে নিয়ে কুরআন খতম করে বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী শহরের মারকায উমর (রা.) মাদরাসার শিক্ষার্থীরা ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শিক্ষার্থীরা জাতীয় পতাকা বুকে ধারণ করে পবিত্র কুরআন খতম করেন। পরে শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

৫৪ তম বিজয় দিবস উদযাপন করল বাংলাদেশ, প্রবাসেও উৎসবের হাওয়া
বর্ণিল আয়োজনে বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে প্রবাসীদের নিয়ে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচী গ্রহণ করা হয়। লাল-সবুজের পতাকা উড়িয়ে উৎসব করেছেন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশে কর্মরত প্রবাসীরাও। বিজয়ের আনন্দঘন এই দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি,

ওমানে নতুন আইন করল শ্রম মন্ত্রণালয়, সুফল পাবেন প্রবাসীরা
ওমানে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা ঠিকমত পরিশোধ করা হচ্ছে কিনা তা তদারকি করতে নতুন পদক্ষেপ নিয়েছে শ্রম মন্ত্রণালয়। এখন থেকে বেসরকারি খাতের নিয়োগকর্তারা ওয়েজ প্রোটেকশন সিস্টেম নামের ইলেকট্রনিক পদ্ধতির আওতায় নজরদারির মধ্যে থাকবেন। ফলে তারা কর্মীদের চুক্তিতে উল্লেখ করা সম্পূর্ণ বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি ওমানের কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত ব্যাংক বা

তুর্কি ভেবে মার্কিন ড্রোন ভূপাতিত করল সিরিয়ার বিদ্রোহীরা
সিরিয়ায় চলমান সংকট ও সংঘাত নতুন মাত্রা পেয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ভুলবশত মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে, যা তারা তুর্কি ড্রোন ভেবে গুলি করে নামায়। সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই ঘটনা এমন সময় ঘটেছে যখন সিরিয়ায় ক্ষমতার ভারসাম্য নিয়ে তিন দেশ—যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এবং

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত ইসি
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। তিনি জানান, কমিশন ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে

ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত বিজয় দিবস আরো গৌরবময়: তারেক রহমান
ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরো আনন্দময়, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তারেক রহমান। বিবৃতিতে তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরো

বিমানে করে মিলিয়ন মিলিয়ন ডলার রাশিয়ায় নিয়েছেন বাশার
বিদ্রোহীদের অভিযানের মুখে মাত্র ১২ দিনের মধ্যে পতন হয়েছে বাশার আল আসাদ সরকারের। এরপর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন তিনি। এবার তাকে নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। বিমানে করে মিলিয়ন মিলিয়ন ডলার রাশিয়ায় পাচার করেছেন তিনি। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে দ্য ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাতে

কমলো থাই ভিসার খরচ, ১০ দিনে মিলবে ভিসা
থাইল্যান্ড ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর। এখন মাত্র ৩,৫০০ টাকায় থাই ভিসার আবেদন করা যাবে। ফলে আগের মতো ভিসা সেন্টার বা এজেন্সি ব্যবহারের জন্য বাড়তি ১,৫০০ থেকে ২,০০০ টাকা ব্যয়ের প্রয়োজন হবে না। এছাড়া ভিসার আবেদন জমা দেওয়ার ১০ কর্মদিবসের মধ্যেই ই-ভিসা সরবরাহ করা হবে বলে জানিয়েছে ঢাকার রয়েল

১২ পর্যটকের মরদেহ উদ্ধার, জানা গেল রহস্য
জর্জিয়ার স্কাই রিসোর্ট থেকে ১২ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কার্বণ মনোঅক্সাইড গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং বাকী একজন জর্জিয়ার নাগরিক। দেশটির উত্তরে অবস্থিত গুদারি স্কাই স্টেশনের একটি রেস্টুরেন্টের ঘুমানোর স্থান থেকে

ভারতের আগ্রাসী মনোভাব বাংলাদেশের মানুষ বরদাশত করবে না : মোসাদ্দেক বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, বিজয়ের ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। স্বাধীনতা-উত্তর কালে যারা ক্ষমতায় ছিলেন, তারা নিজেদের স্বার্থেই ব্যস্ত থেকেছেন; জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি। তিনি উল্লেখ করেন, আধিপত্যবাদী ভারতের আগ্রাসী আচরণ বাংলাদেশের ১৮ কোটি





