
কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি, জানালেন তার শ্বশুর
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘নির্দিষ্ট কিছু কারণে’ আপাতত কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখছেন না বলে জানিয়েছেন তাঁর শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ-আদেল। রোববার (২৬ জুলাই) ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত বিবৃতিতে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি
গত শুক্রবার দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ফলে সর্বত্রই এখন আলোচনা- কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি; কে বসতে যাচ্ছেন বঙ্গভবনে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির আসনে! ঘুরে-ফিরে বিএনপির কয়েকজন শীর্ষ নেতার নাম আলোচিত হলেও এ মুহূর্তে সর্বাধিক আলোচিত ব্যক্তিটি হলেন প্রাজ্ঞ রাজনীতিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি

ইরাক থেকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করল সৌদি আরব
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরাক থেকে উৎক্ষেপিত বেশ কয়েকটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার (২৭ জুলাই) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, গত কয়েক ঘণ্টার মধ্যে ড্রোনগুলো নির্দিষ্ট

মধ্যপ্রাচ্য ছাপিয়ে বিস্তৃত হচ্ছে ইরান যুদ্ধ, ছড়িয়ে পড়ছে নতুন অঞ্চলে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইউক্রেন। একদিকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে, অন্যদিকে কাস্পিয়ান সাগরে নিজেদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ তুলেছে ইরান। পরস্পরবিরোধী এই

বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর পরিকল্পনা
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আশ্রয় আবেদন বাতিল হওয়া বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে তৃতীয় কোনো দেশে সাময়িকভাবে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। ইউরোপের পাঁচ দেশ—জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও গ্রিসের যৌথ উদ্যোগে এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের সাময়িক ঠিকানা হতে পারে উগান্ডা, কেনিয়া বা রুয়ান্ডার মতো কোনো

চাকরিতে ওমানের নতুন নীতি, প্রবাসীদের কী হবে?
ওমানের শ্রমবাজারে বইছে বড় ধরনের পরিবর্তনের হাওয়া, যা দেশটিতে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য কিছুটা চিন্তার কারণ হতে পারে। স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানে জোর দিয়ে ওমান সরকার নতুন একটি ‘জাতীয় কর্মসংস্থান নীতি’ চালু করেছে। এই নীতির আওতায় আগামী পাঁচ বছরে তিন লাখ ওমানি নাগরিককে চাকরি দেওয়ার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ

শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পেছাল বাংলাদেশ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছিয়ে পড়েছে বাংলাদেশ। চলতি ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’-এর হালনাগাদ সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ নেমে এসেছে ৯৭তম স্থানে। বছরের শুরুতে জানুয়ারি মাসে এই অবস্থান ছিল ৯৫তম। নতুন প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে পরমাণু

সৌদির ড্রোন ধ্বংস করল হুতিরা, ভিডিও ভাইরাল
সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্তীর্ণ মরুভূমিতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ দাউ দাউ করে জ্বলছে। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, হুতিদের পক্ষ থেকেই এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে যেখানে তাদের এই দাবির স্বপক্ষে জ্বলন্ত ড্রোনের প্রমাণ তুলে ধরা হয়। এই

আমিরাতের ভিসা চালু নিয়ে যা বললেন নুর
আমিরাতে বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। নুর তার পোস্টে উল্লেখ করেন, আমিরাতের ভিসা জটিলতার বিষয়টি তাঁরা অবগত আছেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে

ইরানে মার্কিন হামলা স্থগিত, ইউক্রেনের ড্রোন হামলা শুরু
মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে টানা দ্বিতীয় রাতের মতো ইরানে বিমান হামলা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে ইরানও। তবে চলমান এই থমথমে পরিস্থিতির মধ্যেই কাস্পিয়ান সাগরে ইরানের






