Opens in a new tab
সর্বশেষ

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন আরোহীর সবাই নিহত

Russia 17Web Popup (3)

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে সামরিক বাহিনীর একটি আন্তোনভ এএন-১২ মডেলের পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটিতে থাকা ১৯ জন যাত্রী ও ক্রুর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে প্রদেশটির রাজধানী থেকে ৫ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি বিরান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। রুশ সংবাদমাধ্যমগুলোর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যায়। এর ফলে নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি বিকল হয়ে সেটি মাটিতে আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজেও দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে বিস্ফোরিত হতে দেখা গেছে, যা বিবিসি ও রয়টার্স যাচাই করেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে কাজ শুরু করেছে ‘বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন’। জরুরি সেবাদানকারী দলগুলোও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছে। উল্লেখ্য, রুশ সামরিক বাহিনীতে অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি নানা উদ্ধার অভিযানে আন্তোনভ এএন-১২ সিরিজের এই উড়োজাহাজগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)