সর্বশেষ

ককপিটে দুই পাইলটের মারামারি, সৌদিতে বিমানের জরুরি অবতরণ

52 6abcb41855d23Web Popup (3)

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে ‘ছিনতাই’ আতঙ্কের নেপথ্যে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, কোনো সন্ত্রাসী হামলা নয়, বরং মাঝআকাশে উড়োজাহাজটির দুই পাইলট নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ায় এই চরম বিপত্তি ঘটে। এ সময় ককপিট থেকে ছিনতাইয়ের জরুরি বিপৎসংকেত পাঠানো হলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়াতে গতিপথ পরিবর্তন করে বিমানটিকে সৌদি আরবে জরুরি অবতরণ করানো হয়। ওই ফ্লাইটে প্রায় ১৮০ জন ইসরায়েলি যাত্রী ছিলেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও ওয়ালার প্রতিবেদন অনুযায়ী, এফজেড১০৭৩ (FZ1073) নম্বরের ফ্লাইটটি আকাশে উড্ডয়নরত অবস্থায় প্রথমে ‘৭৭০০’ জরুরি কোড পাঠায়, যা সাধারণ জরুরি অবস্থার নির্দেশক। কিন্তু এর কিছুক্ষণ পরই সেটি পরিবর্তন করে ‘৭৫০০’ কোড সক্রিয় করা হয়, যা আন্তর্জাতিক বিমান চলাচলের ভাষায় ‘বিমান ছিনতাই’ বা বেআইনি হস্তক্ষেপ বোঝায়। যদিও পরে আবারও প্রাথমিক সংকেতটিতে ফিরে যায় বিমানটি। মূলত দুই পাইলটের নজিরবিহীন মারামারির কারণেই ককপিটে এমন ভয়ংকর ও বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

ইসরায়েলগামী বিমানে ছিনতাইয়ের সংকেত পাওয়ার পরপরই দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করে ইসরায়েলি বিমানবাহিনী। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আকাশে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান ওড়ানো হয়। পাশাপাশি সাময়িকভাবে ইসরায়েলের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়, যা বিমানটি সৌদি আরবে নিরাপদে অবতরণের পর পুনরায় খুলে দেওয়া হয়। নজিরবিহীন এ ঘটনার পরপরই শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে জরুরি নিরাপত্তা বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup