Long Popup (2)
সর্বশেষ

সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

1786938339 4f07272bd9f75b310a911c200f3a978bCity

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এই তিন দেশের সমঝোতা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আজ সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, এই প্রতিরক্ষা চুক্তি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে। এর মাধ্যমে দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে নিতে পারবে।

চলতি মাসের শুরুতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী, জোটভুক্ত কোনো একটি দেশের ওপর বহিঃশত্রুর আক্রমণ হলে তা তিন দেশের ওপর সম্মিলিত হামলা হিসেবে গণ্য করা হবে এবং সে অনুযায়ী যৌথ সামরিক প্রতিক্রিয়া জানানো হবে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই ঐতিহাসিক চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় মাইলফলক। এর মাধ্যমে সামরিক জোট ন্যাটোর অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্কের সঙ্গে সৌদি আরব ও পাকিস্তানের একটি শক্তিশালী ত্রিপক্ষীয় সামরিক বলয় তৈরি হলো। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও ইঙ্গিত দিয়েছিলেন যে ভবিষ্যতে মিসরসহ আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশ এই যৌথ নিরাপত্তা জোটে যুক্ত হতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate