সর্বশেষ

ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়া

E57f5339ed7659f7d3e6dfc7c5e45101e53f7987a1af43f3Web Popup (3)

ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া দাবানল ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। আগুনের ঝুঁকি এড়াতে ইতিমধ্যে দুই দেশের তিন লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কেবল ফ্রান্সেই স্থানান্তর করা হয়েছে প্রায় আড়াই লাখ মানুষকে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

1784981122 630ce48aaecd3227273e4dfcad70c388

দাবানল পরিস্থিতি সামাল দিতে দেশ দুটিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, তীব্র বাতাস ও অসহনীয় তাপমাত্রার কারণে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ফ্রান্সে দেশজুড়ে অন্তত ৩০টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে করণীয় নির্ধারণে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

11

অন্যদিকে স্পেনেও চলছে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা। মাদ্রিদের বাইরে এল তিয়েমব্লো এলাকায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার দিয়ে সুইমিং পুল থেকে পানি সংগ্রহ করে তা আগুনের ওপর ছিটানো হচ্ছে। তবে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ফলে মাদ্রিদের আশপাশের এলাকার আগুন নিয়ন্ত্রণে সামান্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তা সত্ত্বেও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। এর মাঝেই স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলের আগুনে পুড়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup