Long Popup (2)
সর্বশেষ

ভারতের ডাকে সায় দিলো পাকিস্তান, ভারতীয় ৬ নাবিকসহ উদ্ধার ৭

NavyProbashircityWebPopupUpdate

আরব সাগরে বিপদগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে ছয় ভারতীয়সহ মোট সাত নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। সোমবার (৪ মে) নিরাপত্তা সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এমভি গৌতম নামের জাহাজটি ওমান থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। মাঝসমুদ্রে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জাহাজটি বিপদের মুখে পড়ে। এতে থাকা ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাবিকের জরুরি সহায়তার প্রয়োজন হয়। খবর জিও নিউজের।

ঘটনার পর ভারতের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চায়। এরপর দ্রুত উদ্ধার অভিযানে নামে পাকিস্তান নৌবাহিনী। এই অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি-এর জাহাজ পিএনএস কাশ্মীর মোতায়েন করা হয়। উদ্ধারকৃত নাবিকদের খাবার, চিকিৎসা ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত এবং মানবিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।এর আগে এপ্রিল মাসে উত্তর আরব সাগরে বিপদগ্রস্ত আরেকটি জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছিল পাকিস্তান নৌবাহিনী। সেই অভিযানে পিএনএস হুনাইন জাহাজ অংশ নেয় এবং বিভিন্ন দেশের নাবিকদের নিরাপদে উদ্ধার করে করাচিতে পৌঁছে দেয়। সাম্প্রতিক এই উদ্ধার অভিযান আবারও আঞ্চলিক সমুদ্র নিরাপত্তায় পাকিস্তান নৌবাহিনীর সক্রিয় ভূমিকার প্রমাণ দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate