সর্বশেষ

ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

TuroskopressidentProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার পারদ নিচে নামাতে এবার সরব হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংঘাত যেন পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে জন্য তিনি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য গোটা মুসলিম বিশ্বের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন এই তুর্কি নেতা।

যুদ্ধ বা সংঘাত কোনো স্থায়ী সমাধান আনতে পারে না উল্লেখ করে এরদোয়ান জানিয়েছেন, ওই অঞ্চলে পুনরায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনি নিজে উদ্যোগী হবেন। বিবদমান পক্ষগুলোকে যেকোনো মূল্যে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে তুরস্ক তার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন তুর্কি প্রেসিডেন্ট। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো সাম্প্রতিক যৌথ হামলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে তিনি বলেন, মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধারাবাহিক উসকানিমূলক কর্মকাণ্ডের কারণেই আজকের এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে একই সঙ্গে উপসাগরীয় মিত্র দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলারও কড়া সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কারণ যা-ই হোক না কেন, ভ্রাতৃপ্রতিম উপসাগরীয় রাষ্ট্রগুলোর ভূখণ্ডে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তুরস্ক কোনোভাবেই সমর্থন করে না এবং এটিকে তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করে।

সূত্র: আল-জাজিরা

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03