সর্বশেষ

এবার হেলিকপ্টার ডাকা যাবে উবার অ্যাপে, ভাড়া কত?

Now you can call a helicopter on the uber app, how much does it costProbashir city Popup 19 03

শহরের যানজট এড়িয়ে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছাতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে উবার। সানফ্রান্সিসকোভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানিটি জানিয়েছে, আগামী বছরের মধ্যে যাত্রীরা উবার অ্যাপ ব্যবহার করে সরাসরি হেলিকপ্টার কিংবা সি-প্লেন বুক করতে পারবেন।

এই উদ্যোগ বাস্তবায়নে উবার একযোগে কাজ করছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান জোবি এভিয়েশনের সঙ্গে। সম্প্রতি জোবি যাত্রী পরিবহনকারী সংস্থা ব্লেড এয়ার মোবিলিটিকে অধিগ্রহণ করেছে, যারা হেলিকপ্টার ও সি-প্লেনের মাধ্যমে পরিবহন সেবা দিয়ে আসছে।

উবার ও জোবির যৌথ ঘোষণায় বলা হয়, পরিসেবাটি একীভূত হলে বিশ্বের প্রধান জনবহুল শহরগুলোতে সরাসরি উবার অ্যাপ থেকে আকাশপথে ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা। যদিও নির্দিষ্ট রুট বা ভাড়ার হার এখনো নির্ধারণ হয়নি।

জোবির মুখপাত্র জানিয়েছেন, বিমানবন্দর সংযোগ রুটগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় হবে। কারণ দীর্ঘদিন ধরে যাত্রীরা বিমানবন্দর পর্যন্ত দ্রুত ভ্রমণের জন্য বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। বর্তমানে ব্লেড নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকা এবং দক্ষিণ ইউরোপে সেবা দিচ্ছে, যেখানে ম্যানহাটন থেকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতের জন্য প্রায় ১৯৫ ডলার ভাড়া নেওয়া হয়। গত বছর প্রতিষ্ঠানটি প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে।

উবারের আশা, নতুন এই সেবা নগর জীবনে ভ্রমণকে আরও দ্রুত, আধুনিক এবং আরামদায়ক করে তুলবে। এতে যাত্রীদের সময় বাঁচবে এবং সড়কের দীর্ঘ যানজট এড়ানো সম্ভব হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03