সর্বশেষ

ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ দিচ্ছে যে দেশ

Countries that allow entry without a visaWeb Popup (3)

সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার অংশ হিসেবে রাশিয়া সৌদি নাগরিকদের জন্য ভিসা মওকুফের বিষয়টি বিবেচনা করছে। গালফ নিউজের শনিবারের (৫ জুলাই) এক প্রতিবেদনে জানানো হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার মস্কোয় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ জানান, সৌদি নাগরিকদের রাশিয়ায় প্রবেশে ভিসা প্রক্রিয়া সহজীকরণ কিংবা সম্পূর্ণ মওকুফের লক্ষ্যে কাজ করছে মস্কো। এ সময় তিনি রিয়াদ-মস্কো দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘শক্তিশালী’ বলে উল্লেখ করেন এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবের ‘ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল’ অবস্থানের প্রশংসা করেন।

রাশিয়ায় সৌদি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানান ল্যাভরভ। ই-ভিসা চালুর পর এই সংখ্যা ৫৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে মস্কোর পক্ষ থেকে জানানো হয়।

আলোচনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়ও গুরুত্ব পায়। গাজা সংকট প্রসঙ্গে প্রিন্স ফয়সাল বলেন, “আমাদের তাৎক্ষণিক লক্ষ্য হওয়া উচিত একটি স্থায়ী যুদ্ধবিরতির ব্যবস্থা করা।” পাশাপাশি তিনি মানবিক বিপর্যয় ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ও টেকসই চাপ প্রয়োগের আহ্বান জানান।

আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সৌদি মন্ত্রী আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে। এ লক্ষ্যে তিনি তেহরানকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে পূর্ণ সহযোগিতায় উৎসাহিত করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup