Long Popup (2)
সর্বশেষ

বোমা মেরে ডুবিয়ে দিতে বললেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট

ব্রিটেনকে বোমা মেরে ডুবিয়ে দিতে বললেন মেদভেদেভProbashircityWebPopupUpdate

ব্রিটেনকে বোমা মেরে অঞ্চলটি ডুবিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

রাশিয়ার প্রখ্যাত স্কিইং চ্যাম্পিয়ন এলেনা ভ্যালবে মাসের শেষ দিকে যে বিবৃতি দিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় এ পরামর্শ দেন দিমিত্রি মেদভেদেভ। খবর ডেইলি এক্সপ্রেসের।

এর আগে মাসের শেষ দিকে রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং রাশিয়ার স্কিইং ফেডারেশনের প্রধান ভ্যালবে ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রুশ ক্রীড়াবিদদের বেশিরভাগকে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের নিন্দা করেন। ভ্যালবে বলেন, যদি আমরা লন্ডনের ওপর বোমা ফেলি তাহলে সবকিছুর সমাধান হবে এবং আমরা বিশ্বের সব জায়গায় খেলার সুযোগ পাব।

এ প্রসঙ্গে মেদভেদেভ বলেন, সমস্যা সমাধানের জন্য বোমা হামলার চেয়েও বেশি কার্যকর উপায় আছে। আমাদের ক্রীড়াবিদ ভ্যালবে লন্ডনের ওপর বোমা মারার যে পরামর্শ দিয়েছেন সেটি ঠিক আছে। তবে আমাদের সমস্যার আমূল সমাধান করতে হবে এবং অ্যাংলো-স্যাক্সন কুকুরের অভিশপ্ত দ্বীপটি ডুবিয়ে দিতে হবে। বিদ্যমান সমস্যা বলতে তিনি খেলাধুলা সংক্রান্ত টানাপোড়েন নাকি সাধারণভাবে ব্রিটেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে বুঝিয়েছেন তা স্পষ্ট নয়।

এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শুয়োর ও মিউজিক্যাল কিয়েভ ক্লাউন বলেও সম্বোধন করেন তিনি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মূলত ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে অংশগ্রহণের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত। রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েইউক্রেনের প্রেসিডেন্টছে।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate